বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৪ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ডিপ্লোমাধারীদের আন্দোলনের প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

অবস্থান কর্মসূচি পালন করছেন বুয়েটের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
অবস্থান কর্মসূচি পালন করছেন বুয়েটের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

ডিপ্লোমাধারীদের সহিংস কর্মসূচির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এ ছাড়া দেশের অন্যান্য সাধারণ প্রকৌশলী শিক্ষার্থীরাও তাদের ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে বুয়েট ক্যাম্পাসে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

তাদের দাবি, সরকারি চাকরিতে ডিপ্লোমাধারীদের জন্য নতুন কোনো সমমানের পদ সৃষ্টি করা বা দশম গ্রেডে নিয়োগ দেওয়া উচিত নয়।

বুয়েট শিক্ষার্থীরা বলেন, প্রকৌশল খাতের দশম গ্রেডের টেকনিক্যাল পদ কেবল গ্র্যাজুয়েট প্রকৌশলীদের জন্য সংরক্ষিত থাকা দরকার। ডিপ্লোমাধারীদের জন্য পূর্ণাঙ্গ কোটা দাবি অযৌক্তিক এবং এতে মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে।

তারা উদাহরণ টেনে বলেন, স্বাস্থ্য খাতে এমবিবিএস ডিগ্রিধারীরা নবম গ্রেডে অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে নিয়োগ পান, কিন্তু একই গ্রেডে কোনো ডিপ্লোমাধারী নিয়োগ পান না। অথচ প্রকৌশল খাতে ডিপ্লোমাদের দশম গ্রেডে সুযোগ দিলে প্রকৌশল শিক্ষা ও পেশাগত কাঠামোতে বৈষম্য তৈরি হবে।

বুয়েট শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, আলোচনার টেবিলে বসার সুযোগ থাকা সত্ত্বেও ডিপ্লোমা শিক্ষার্থীরা সহিংস পথ বেছে নিয়েছে, যা আন্দোলনকে সমাধানের বদলে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X