বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচনের দাবি জাগপার

জাগপার লোগো। ছবি : সংগৃহীত
জাগপার লোগো। ছবি : সংগৃহীত

জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা। সেই সঙ্গে ৭ দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পল্টনস্থ জাগপা ঢাকা মহানগর কার্যালয়ে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের চাওয়া ছিল বিচার, সংস্কার এবং নির্বাচন। কিন্তু আমরা দৃশ্যমান বিচার দেখতে পাচ্ছি না, প্রকৃত সংস্কার বাধাগ্রস্ত হতে দেখছি এবং যেনতেনভাবে এক জাতীয় নির্বাচন বাস্তবায়নের প্রস্তুতি ও রোডম্যাপ দেখতে পাচ্ছি। গতানুগতিক জুলাই ঘোষণাপত্রের পর, আইনগত ভিত্তি এবং বাস্তবায়নের পরিকল্পনাহীন এক জুলাই সনদের পরিকল্পনা দেখতে পাচ্ছি।

লড়াই ছাড়া মেহনতি জনতার মুক্তি নাই উল্লেখ করে ৭টি দাবি তুলে ধরেন রাশেদ প্রধান। দাবিগুলো হলো ১. জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচন।

২. শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ।

৩. সব গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমানকরণ।

৪. আওয়ামী আমলে সম্পাদিত গোপন অসম সব চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ।

৫. জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।

৬. উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন।

৭. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ।

সাত দাবি পূরণের লক্ষ্যে জাগপার পক্ষ থেকে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি হলো, ১৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর সকল বিভাগীয় শহরে গণসংযোগ এবং ২৬ সেপ্টেম্বর সকল সাংঠনিক জেলায় বিক্ষোভ মিছিল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. সফিকুল ইসলাম, ভিপি মু. মুজিবুর রহমান, হাজি মো. হাসমত উল্লাহ, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার প্রমুখ।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X