কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজহাঁসের দখলে শহর, তাড়াতে খরচ কোটি কোটি টাকা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শহরটির সবুজ পার্কে ঢুকলে প্রথমেই চোখে পড়ে শত শত রাজহাঁস। কখনো তারা পানিতে ভাসে, কখনো ঘাসে সারি বেঁধে দাঁড়িয়ে থাকে, আবার কখনো রাস্তায় অবাধে হেঁটে বেড়ায়। দেখতে শান্তিপ্রিয় হলেও, বাস্তবে এই রাজহাঁসরা শহরের জন্য হয়ে উঠেছে বিড়ম্বনা।

সাধারণ মানুষের প্রতিদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এসব হাঁস। শিশুরা তাদের কাছে আসতেই ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে, পুকুরের পানি ভরে যাচ্ছে ব্যাকটেরিয়ায়, আর প্রতিদিন মাটিতে ছড়িয়ে পড়ছে শত শত কিলো মল যা পুরো শহরজুড়ে গন্ধ ছড়াচ্ছে। এই হাঁসের উৎপাত থেকে বাঁচতে ক্যালিফোর্নিয়ার ফস্টার সিটির শহর কর্তৃপক্ষ রাজহাঁস নিয়ন্ত্রণ করতে প্রায় তিন লাখ নব্বই হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় চার কোটি চুয়াত্তর লাখ টাকার বেশি খরচ করছে।

এতে ব্যবহার করা হচ্ছে ড্রোন, সীমান্ত পাহারার কুকুর এবং রিমোট কন্ট্রোল চালিত ভাসমান যন্ত্র, যা পুকুর ও পার্কে রাজহাঁসদের চলাচলে বাধা তৈরি করছে। আগে রাজহাঁসরা শীতে উত্তর ক্যালিফোর্নিয়া ছেড়ে যেত, কিন্তু এখন পার্ক, পুকুর এবং সহজলভ্য খাবারের কারণে তারা স্থানীয়ভাবে বসবাস করছে। শিকারি নেই, খাদ্যের অভাব নেই, তাই শহরেররাজত্ব করছে রাজহাঁসরা।

শহরের পার্ক ও বিনোদন বিভাগের পরিচালক জানিয়েছেন, মানুষ ও রাজহাঁস যদি শান্তিপূর্ণভাবে একসাথে থাকতে পারে, সেটাই হবে বড় সাফল্য। তবে বর্তমানে রাজহাঁসের সংখ্যা এত বেড়ে গেছে যে দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করা অত্যন্ত জরুরি। এই পরিস্থিতি শহরবাসীর জন্য সতর্কবার্তা হয়ে উঠেছে, যেখানে রাজহাঁস শুধু সৌন্দর্য নয়, বরং নিয়ন্ত্রণের চ্যালেঞ্জও হয়ে উঠছে।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১০

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১১

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১২

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৩

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৪

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৫

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৬

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৮

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৯

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

২০
X