স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশের ভাগ্যে কী ঘটবে

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

বাংলাদেশের পর হংকংকে হারিয়ে টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সুপার ফোরে জায়গা অনেকটাই নিশ্চিত শ্রীলঙ্কার। অন্যদিকে, লঙ্কানদের কাছে হেরে সুপার ফোরে যাওয়ার রাস্তা কঠিন করে ফেলেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে হারলে বিদায়, এমনকি জিতলেও সুপার ফোর নিয়ে অনিশ্চয়তা কাটবে না বাংলাদেশের। তবে কোনো কারণে যদি ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে বাংলাদেশের কি সুপার ফোর নিশ্চিত হবে, সে প্রশ্ন অনেকেরই।

শ্রীলঙ্কার কাছে হংকংয়ের হারে জমে উঠেছে গ্রুপ 'বি'-এর সমীকরণ। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা। ১টি করে জয়ে সমান ২ পয়েন্ট হলেও রানরেটে বিশাল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে আফগানিস্তান। তিনে বাংলাদেশ ও ৩ হারে বিদায় নিশ্চিত হওয়া হংকং রয়েছে চারে।

সুপার ফোরে উঠতে চাইলে বাংলাদেশের সামনে প্রথম শর্ত, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি জিততেই হবে। শুধু এই ম্যাচ জিতলেই হবে না। সুপার ফোর নিশ্চিত করতে টাইগারদের তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে। যেখানে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান।

আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কা জয় পেলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে সুপার ফোরে উঠবে তারা। সেক্ষেত্রে বাংলাদেশ আজ যে কোনো ব্যবধানে জিতলেই হবে। কিন্তু যদি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি আফগানিস্তান জিতে যায় তবে বাংলাদেশ আজ জিতলে শ্রীলঙ্কাসহ ৩ দলেরই পয়েন্ট হবে চার। সেক্ষেত্রে বিবেচনায় আসবে রান রেট।

ক্রিকেটে বৈরী আবহাওয়াসহ নানা কারণেই হতে পারে ম্যাচ পরিত্যক্ত। যদিও চলমান এশিয়া কাপে ম্যাচ বাতিল হওয়ার সম্ভাবনা একেবারে কম বললেই চলে। তবুও কোনো কারণে যদি ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে কী ঘটবে বাংলাদেশের ভাগ্যে।

কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলে বাজে নেট রেটের কারণে বাংলাদেশের বিদায়ঘণ্টা বেজে যাওয়ার শঙ্কাই বেশি। সেক্ষেত্রে আফগানিস্তান শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ভয়াবহরকম বাজেভাবে না হারলে বাংলাদেশের কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ, ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা নেই বলা যায়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X