কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জিএসএসসিপি দেখাল সাপ্লাই চেইনের নতুন দিগন্ত

জিএসএসসিপি দেখাল সাপ্লাই চেইনের নতুন দিগন্ত

দেশের নামকরা সাপ্লাই চেইন, প্রোকিউরমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট আর অপারেশনস পেশাজীবীরা সম্প্রতি একত্রিত হন গ্লোবাল সোসাইটি ফর সাপ্লাই চেইন প্রফেশনালস জিএসএসসিপি (GSSCP) আয়োজিত ‘Prelude to Synergy’ শীর্ষক ব্যতিক্রমধর্মী ফ্ল্যাগশিপ থট লিডারশিপ ওয়ার্কশপে।

রাজধানীর গুলশানের হোটেল ট্রপিক্যাল ডেইজির লবিতে এদিন ছিল এক আলাদা রকম প্রাণচাঞ্চল্য। এ যেন এক মিলনমেলা- যেখানে অভিজ্ঞতা, উদ্ভাবন আর সহযোগিতা মিলেমিশে তৈরি করল নতুন এক গল্প।

দিনব্যাপী এই কর্মশালায় ছিল কী-নোট বক্তব্য, প্রাণবন্ত প্যানেল আলোচনা, বাস্তব কেসস্টাডি আর ইন্টারঅ্যাকটিভ সেশন। শুধু বক্তৃতা নয়- প্রতিটি সেশনে ছিল প্রাণবন্ত বিতর্ক, আইডিয়ার ঝলক আর সমাধানের খোঁজ।

অংশগ্রহণকারীরা বলছিলেন, এখানে আসলে শিখছি শুধু না, বরং খুঁজে পাচ্ছি সহকর্মী আর ভবিষ্যতের সহযোগী। অনুষ্ঠানে স্বাক্ষরিত হয়েছে একাধিক সমঝোতা চুক্তি (MoU)। এ চুক্তিগুলো ভবিষ্যতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাপ্লাই চেইনকে করবে আরও গতিশীল, আরও উদ্ভাবনী।

জিএসএসসিপির ফাউন্ডার প্রেসিডেন্ট ও নলেজবিজ সিইও তানজিল আসলাম তার বক্তব্যে বলেন, ‘Prelude to Synergy’ আসলে একটা অনুপ্রেরণা। আমরা চাই, সাপ্লাই চেইন আর প্রোডাক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালরা একসঙ্গে মিলে এমন এক পরিবেশ গড়ে তুলুক- যেখানে উদ্ভাবন, স্থিতিস্থাপকতা আর প্রবৃদ্ধি হাত ধরাধরি করে এগিয়ে যাবে উজ্জ্বল ভবিষ্যতের দ্বারপ্রান্তে।

শুধু করপোরেট নয়, মনকেও ছুঁয়ে যাওয়া বার্তা দেন অন্য বক্তারা। নাইজুর রহমান, যিনি তার অনুপ্রেরণাদায়ী বক্তব্যে বলেন, ‘সাপ্লাই চেইন মানেই শুধু সংখ্যা নয়; এখানে আছে মানুষের গল্প, স্বপ্ন আর আবেগ। সেই আবেগকে কাজে লাগাতে পারলেই আসবে সাফল্য।’

আলোচনায় যারা নেতৃত্ব দিলেন : নাইজুর রহমান– ফাউন্ডার, Mind Works; ড. মোহাম্মদ একরামুল ইসলাম– ট্রেজারার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়; তানজিল আসলাম– নলেজবিজ সিইও এবং ফাউন্ডার প্রেসিডেন্ট, জিএসএসসিপি; মোহাম্মদ জিয়া উদ্দিন– সাপ্লাই ডিরেক্টর, বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্লাস্টার, Reckitt; ফয়সাল আলম– হেড অব ডিমান্ড অ্যান্ড সাপ্লাই প্ল্যানিং, নেসলে ফুড অ্যান্ড বেভারেজ; গোলাম সামদানি ডন– চিফ ইনস্পিরেশনাল অফিসার, Sumdany Facilitation & Consultancy.

কর্মশালায় পঞ্চাশের অধিক প্রতিষ্ঠানের একশ পেশাজীবী একত্রিত হয়ে বাংলাদেশ কীভাবে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও এগিয়ে যেতে পারে, সে বিষয়ে মতবিনিময় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১০

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১১

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৩

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৪

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৫

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৬

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৭

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৮

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

২০
X