স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবকে পেছনে ফেলে রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে লিটন

লিটন দাস। ‍ছবি : সংগৃহীত
লিটন দাস। ‍ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হতে আর মাত্র ২৮ রান প্রয়োজন লিটন দাসের। এমন মাইলফলকের সামনে দাঁড়িয়ে মঙ্গলবার (১৬ ‍সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপে ‘বি’ গ্রুপে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন টাইগার অধিনায়ক লিটন।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক অলরাউন্ডার সাকিব আল হাসান। ১২৯ ম্যাচে ১২৭ ইনিংসে ২ হাজার ৫৫১ রান করেছেন ২০০৬ সালে অভিষেক হওয়া সাকিব। ২০১৫ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর এখন পর্যন্ত ১১২ ম্যাচের ১১০ ইনিংসে ২ হাজার ৫২৪ রান করেছেন লিটন। সাকিবকে টপকে যেতে ২৮ রান প্রয়োজন লিটনের।

ব্যাট হাতে বর্তমানে দারুণ ছন্দে আছেন লিটন। শেষ ৫টির মধ্যে তিন ইনিংসে হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। এর মাধ্যমে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন লিটন।

গেল মাসে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭৩ রানের ইনিংস খেলার পথে ক্যারিয়ারের ১৪তম হাফ-সেঞ্চুরির স্বাদ পান লিটন। এর মাধ্যমে সাকিবের ১৩ হাফ-সেঞ্চুরির রেকর্ড ভাঙেন তিনি।

এছাড়াও চলতি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক হন লিটন। এক্ষেত্রে মাহমুদউল্লাহ রিয়াদকে টপকে যান তিনি। ১৪১ ম্যাচে রিয়াদের ছক্কা ৭৭টি। ১১২ ম্যাচে ৭৮টি ছক্কা মেরেছেন লিটন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১০

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১১

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১২

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৩

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৪

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৫

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৬

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৮

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৯

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X