কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ধানের শীষের বিজয় নিশ্চিতে প্রতিহিংসার রাজনীতি চলবে না : মাহবুবুর রহমান

সুনামগঞ্জের জামালগঞ্জে পথসভার পূর্ব মিছিলে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সুনামগঞ্জের জামালগঞ্জে পথসভার পূর্ব মিছিলে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে কোনো প্রতিহিংসার রাজনীতি চলবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুবদলের সিলেট বিভাগের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

সুনামগঞ্জ-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাহবুবুর রহমান প্রাথমিক তালিকায় মনোনয়নবঞ্চিত হন। এই খবর পেয়ে নিজ বাড়িতে ফিরে এলে হাজারো জনতা তাকে সমর্থন জানাতে উপস্থিত হন এবং আগামীতে তার পাশে থাকার অঙ্গীকার করেন।

মাহবুবুর রহমান বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। কখনো কোনো আন্দোলনে পিছিয়ে যাইনি। ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে গ্রেনেড হামলায় আমার বাম কানের পর্দা চিরে যায়। বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণআন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করেছি।

তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করেছেন।

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমি দলের মনোনয়নপ্রত্যাশী ছিলাম, আপনারা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আমি আপনাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি। আপনারা অশ্রুসিক্ত নয়নে যে ভালোবাসা দেখিয়েছেন, আমি সেই ভালোবাসা নিয়ে আজীবন জনকল্যাণে কাজ করে যাব। আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক, তারেক জিয়া আমার নেতা। শহীদ জিয়ার ধানের শীষ আমার ঠিকানা।

ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলার ডাক গ্রামীণ কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের মার্কা হিসেবে ধানের শীষকে উল্লেখ করে তিনি বলেন, হাওরাঞ্চলে ৩১ দফা ও ধানের শীষের প্রচারে উঠান বৈঠক করে নারীদের রাজনৈতিকভাবে সচেতন করেছেন। তিনি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। তারেক রহমানের নেতৃত্বে হাওরাঞ্চলসহ দেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নতুন বাংলাদেশের আস্থার জায়গা হিসেবে অভিহিত করে তিনি তার জন্য সবার কাছে দোয়া চান। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে দলমত নির্বিশেষে দেশের জনগণ ভালোবাসে। আমি আপনাদের ভালোবাসা নিয়ে হাওরাঞ্চলে বিএনপির দুর্গ গড়ে তুলতে চাই। শহীদ জিয়ার আদর্শকে লালন করে সততার সঙ্গে আমৃত্যু কাজ করে যাব।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মো. আজিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন বাবলু, সদস্য নবী হোসেন, নূরে আলম ফরাজী, ফরিদ মিয়া তালুকদার, ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারি।

এ ছাড়া উপস্থিত ছিলেন উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছবর আলী, যুগ্ম আহ্বায়ক হানিফ মিয়া, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন, ভীমখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালিকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১০

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১১

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১২

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৩

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৪

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৫

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৬

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৭

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৮

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৯

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

২০
X