রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘আমি খুব করে বাঁচতে চেয়েছি বিশ্বাস করো’

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার রুম থেকে দুটি চিরকুট পাওয়া গেছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মির্জাপুরস্থ ইসলাম টাওয়ার আবাসিক ভবনের ৭ তলা থেকে তাকে উদ্ধার করা হয়।

নিহত সোনিয়া সুলতানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ সেশনের (৬৭তম ব্যাচ) শিক্ষার্থী।

এ সময় তার রুমে দুটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার যেন পোস্টমর্টেম করা না হয়। আব্বু-আম্মু ধ্রুবতারা আমি খুব ভালোবাসি। আমাকে ক্ষমা করে দিও। আল্লাহকে বলো আমাকে মাফ করে দিতে।’

অন্য একটি চিরকুটে লেখা ছিল, ‘আমি খুব করে বাঁচতে চেয়েছি বিশ্বাস করো তোমরা। কিন্তু নিজের সঙ্গে যুদ্ধ করে আর পেরে উঠলাম না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘ঘটনা শোনার পরই আমরা সেখানে যাই। তবে মৃত্যুর কোনো সঠিক কারণ আমরা জানতে পারিনি। এছাড়াও পুলিশও আমাদের কোনো কিছু জানাতে পারেনি। হয়তো কিছু পরে আমরা জানতে পারব।’

মতিহার থানার ওসি আব্দুল মালিক বলেন, ‘আমরা সকালে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছি। ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল। এই ঘটনা নিয়ে তার বাবা একটি মামলা করেছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১০

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১১

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১২

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৩

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৪

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১৫

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৬

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৭

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৮

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৯

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

২০
X