রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ক্যানটিন থেকে তুলে নিয়ে রাবির ২ শিক্ষার্থীর ওপর হামলা

দুই শিক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনায় তাৎক্ষণিক ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
দুই শিক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনায় তাৎক্ষণিক ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন কাজলা এলাকার একটি ক্যানটিন থেকে দুই শিক্ষার্থীকে রামদা ঠেকিয়ে তুলে নিয়ে মারধর করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে ঘটে এ ঘটনা। হামলায় আরও একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন ফাইনান্স বিভাগের ২০২১-২২ সেশনের ফারাবী, যিনি আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং একই বিভাগের ২০২৩–২৪ সেশনের শিক্ষার্থী বকশী। একই সময় খাবার নিতে গিয়ে নাট্যকলা বিভাগের ২০২৩–২৪ সেশনের শিক্ষার্থী মিনহাজও হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে ফারাবী ও বকশী কাজলার একটি ক্যানটিনে খাবার খাচ্ছিলেন। এ সময় ১০–১২ জন দুর্বৃত্ত হেলমেট ও মাস্ক পরে সেখানে ঢুকে হামলা চালায়। তাদের হাতে রামদা, হাতুরি ও পিস্তল ছিল বলে জানা গেছে। একপর্যায়ে হামলাকারীরা রামদা ঠেকিয়ে ফারাবী ও বকশীকে ক্যানটিন থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

একই সময় খাবার খেতে যাওয়া মিনহাজকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠান। কিছুক্ষণ পর মণ্ডলের মোড় এলাকা থেকে আহত ফারাবী এবং হবিবুর হলের সামনে থেকে বকশীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

দুই শিক্ষার্থীকে দুর্বৃত্তরা তুলে নিয়ে যাওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তারা মহাসড়কে কাঠের গুড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশকে পরিস্থিতি শান্ত করে।

ভুক্তভোগী বকশী বলেন, কমপক্ষে ১০টা মোটরসাইকেল ছিল। সবাই হেলমেট পরা। আমাকে বাইকে তুলে নিতে চাইছিল। পরে নেমে গেলে আমাকে মারতে মারতে রিকশায় তোলে। রিকশায় করে অক্ট্রয় মোড়ের দিকে নিয়ে যায়। অন্ধকার জায়গায় বসিয়ে রাখে। কিছুক্ষণ পর তাদের কারও ফোন আসে, তারা বলে, আসলটা পেয়ে গেছি, ওকে ছেড়ে দে। এরপর প্রায় ৩০ মিনিট ঘোরানোর পর আমাকে ছেড়ে দেয়। তাদের কাউকে চিনতে পারিনি।

রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, কাজলার ক্যানটিনে ফারাবী ও বকশী খাবার খাচ্ছিলেন। হঠাৎ কয়েকজন এসে অতর্কিত হামলা চালায়। সবাই হেলমেট পরা থাকায় কাউকে শনাক্ত করা যায়নি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছি, কিন্তু ততক্ষণে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে মতিহার থানা পুলিশকে জানানোর ব্যবস্থা করি।

মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, দুজন শিক্ষার্থী আহত হয়েছে। কারা হামলা করেছে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে জনি নামে একজনের নাম পাওয়া গেছে। কেন এবং কারা এ হামলা করেছে— তা উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

১০

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১১

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১২

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৩

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৪

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৫

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৬

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৭

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৮

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৯

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

২০
X