যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

যবিপ্রবি সিওয়াইবি’র নেতৃত্বে মাহফুজ-মোতালেব

এটিএম মাহফুজ ও মোতালেব হোসেন। ছবি : সংগৃহীত
এটিএম মাহফুজ ও মোতালেব হোসেন। ছবি : সংগৃহীত

ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) যুব শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশের (সিওয়াইবি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ টি এম মাহফুজকে সভাপতি এবং এগ্রো প্রডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের মোতালেব হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।

আজ মঙ্গলবার সিসিএস-এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবি’র সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র আগামী এক বছরের জন্য ২২ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি জাকারিয়া জুবায়ের জীম, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিসান, সাংগঠনিক সম্পাদক দিশা প্রিয়া মিষ্টি, অর্থ সম্পাদক শেখ সাদী ভূঁইয়া, দপ্তর সম্পাদক শিহাব উদ্দীন সরকার, উপদপ্তর সম্পাদক মো. মুর্তজা বসির, প্রচার সম্পাদক আরাফাত হোসেন, উপপ্রচার সম্পাদক রাফসানজানী অকসন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. তাসিক হাসান মাহী, সংস্কৃতিবিষয়ক সম্পাদক জয়ীতা কুন্ডু ঐশী, পাঠাগারবিষয়ক সম্পাদক তাসনিম রাফসা, ছাত্রীবিষয়ক সম্পাদক নিসাত তাসনীম সুপ্তি, উপ-ছাত্রীবিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম, প্রকাশনা সম্পাদক তপু ইসলাম, কর্মশালাবিষয়ক সম্পাদক আতিকুর রহমান, যোগাযোগ সম্পাদক রকিবুল হাসান রকিব, কার্যকরী সদস্য তানভীরুল হক সিফাত, মো. আরিফ হোসেন ও আরমান হোসেন।

কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হাসান মোহাম্মদ আল ইমরান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আলম হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক ড. আলমগীর বাদশা এবং পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ।

বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা সিসিএস ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৪৫টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X