বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
নতুন অর্থবছরের বাজেট

ঢাবির গবেষণায় বরাদ্দ মোট ব্যয়ের ১.৬৪ শতাংশ

ঢাবি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেট অধিবেশনে কথা বলছেন কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। ছবি: কালবেলা
ঢাবি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেট অধিবেশনে কথা বলছেন কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। ছবি: কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৯১৩ কোটি ৮৯ লাখ টাকার বাজেট বার্ষিক সিনেট অধিবেশনে অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই বাজেটে গবেষণা খাতে বরাদ্দ করা হয়েছে মাত্র ১৫ কোটি ৫ লাখ টাকা; যা মোট বাজেটের ১ দশমিক ৬৪ শতাংশ।

বুধবার (২১ জুন) বিকেলে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ বাজেট উপস্থাপন করেন ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী আমরা ২০২৩-২৪ সালের খসড়া বাজেট তৈরি করেছি। এই খসড়া বাজেট নিয়ে গত ৮ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে বাজেট ম্যানেজমেন্ট কমিটির সভায় বিস্তারিত আলোচনা হয়। এ আলোচনায় উপাচার্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। গত ১২ জুন ফাইন্যান্স কমিটিতে বাজেট পেশ করা হয়। ফাইন্যান্স কমিটির সুপারিশকৃত বাজেট ১৫ জুন সন্ধ্যায় সিন্ডিকেট সভায় অনুমোদন করা হয়।

মমতাজ উদ্দিন বলেন, নতুন অর্থবছরের জন্য সিন্ডিকেট ৯১৩ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার টাকার প্রস্তাবিত পরিচালন, বাজেট অনুমোদন করেছে। এর মধ্যে বেতন, ভাতা ও পেনশন বাবদ ৭২৪ কোটি ১২ লাখ টাকা যা মোট ব্যয়ের ৬৮.২৯ শতাংশ; গবেষণা মঞ্জুরি বাবদ ১৫ কোটি ৫ লাখ টাকা যা মোট ব্যয়ের ১.৬৪ শতাংশ; অন্যান্য অনুদান বাবদ ৩৩ কোটি ৭৪ লাখ টাকা যা প্রস্তাবিত ব্যয়ের ৩.৬৯ শতাংশ; পণ্য ও সেবা বাবদ ২০৮ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকা যা মোট ব্যয়ের ২২.৭৬ শতাংশ এবং মূলধন খাতে ৩২ কোটি ২৪ লাখ ৪৩ হাজার টাকা যা মোট ব্যয়ের ৩.৫৪ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে পাওয়া যাবে ৭৬৮ কোটি ৮০ লাখ টাকা, নিজস্ব আয় ধরা হয়েছে ৮৫ কোটি এবং ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৬০ কোটি ৯ লাখ ৮৭ হাজার টাকা, যা প্রাক্কলিত ব্যয়ের ৬.৫৮ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১২

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৪

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৫

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৬

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৭

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৮

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৯

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

২০
X