ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০১:১৯ এএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ফুটসাল প্রতিযোগিতা বয়কট করল ঢাবি ছাত্রলীগ

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা। পুরোনো ছবি
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা। পুরোনো ছবি

দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৬৪টি দল নিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার (৪ মার্চ) সকাল ৮টা থেকে প্রতিযোগিতাটি শুরু হওয়ার কথা। কিন্তু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই প্রতিযোগিতাটি বয়কট করেছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক পারভেজ মুন্সি। তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে যে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বয়কট করেছে।

এ প্রসঙ্গে মন্তব্য জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আমি অসুস্থ। এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। আমাদের ক্রীড়া সম্পাদক এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।

বয়কটের কারণ জানতে চাইলে পারভেজ মুন্সি কালবেলাকে বলেন, রোববার (৩ মার্চ) টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। এখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় বা নেতাকর্মীদের সঙ্গে তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ফুটসাল দল সেখানে গেলে আমাদের সভাপতি-সাধারণ সম্পাদককে দেখতে পাইনি। এরপর আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, আমাদের সভাপতি-সাধারণ সম্পাদককে আমন্ত্রণই জানানো হয়নি। প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতারা এখানে এসেছেন, কিন্তু আমাদের দুই নেতাকে এখানে আমন্ত্রণ জানানো হয়নি। এটি দুঃখজনক। এজন্য আমরা এই টুর্নামেন্টকে বয়কট করেছি।

সার্বিক বিষয়ে মন্তব্য জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদেরকে পাওয়া যায়নি।

এর আগে, ১৩ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে ‘মাদক, বাল্যবিবাহ, যৌতুক রুখবই-স্মার্ট বাংলাদেশ গড়বই’ প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দলগুলোকে নিয়ে এই ফুটসাল প্রতিযোগিতার ঘোষণা দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।

তখন তিনি বলেন, আগামী ৪ মার্চ সকাল ৮টা থেকে প্রতিযোগিতাটি শুরু হবে। ১০ মার্চ বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতাটির পর্দা নামবে। সবগুলো ম্যাচ রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হবে। ৬৪ দল নিয়ে আয়োজিত হবে। প্রত্যেক দলে পাঁচজন করে খেলোয়াড় অংশগ্রহণ করবেন। দুইজন করে অতিরিক্ত খেলোয়াড় দলে সংযুক্ত থাকবেন।

তিনি আরও বলেন, সমাজে মাদক, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে এমন কয়েকটি সংগঠনকে টুর্নামেন্টে পুরস্কৃত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশ ছাত্রলীগ বদ্ধপরিকর। তারই অংশ হিসেবে শিক্ষার্থীদের চিন্তার উৎকর্ষতা সাধন, নিজেদের মধ্যে সম্পর্ক ও সমঝোতা বৃদ্ধি, সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ তৈরি, মেধা ও মননের সংমিশ্রণ ঘটানো, সর্বোপরি স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করার উদ্দেশ্য বাস্তবায়নে আড়ম্বরপূর্ণভাবে আয়োজিত হবে বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

কমলো হার্টের রিংয়ের দাম

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

১০

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

১১

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

১২

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

১৩

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৪

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১৫

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

১৬

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

১৭

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

১৮

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৯

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

২০
X