কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পাচ্ছেন ঢাবির ৬ শিক্ষক

ঢাবির ছয়জন শিক্ষক ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পাচ্ছেন। ছবি : সংগৃহীত
ঢাবির ছয়জন শিক্ষক ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পাচ্ছেন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত ছয়জন শিক্ষক। শুক্রবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় তাদের ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়।

রোববার (১৬ জুলাই) সিন্ডিকেটের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মাদ সামাদ।

তারা হলেন চারুকলার অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের সাবেক অধ্যাপক রফিকুন নবী, ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের সাবেক অধ্যাপক খন্দকার বজলুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক অধ্যাপক আতিউর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম এবং প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক হাশেম খান।

গত ৩০ বছরে সর্বমোট ৭ জন শিক্ষককে এই মর্যাদা দেওয়া হয়। এর নতুন তালিকায় বৃহস্পতিবার আরও ৬ জনের নাম যুক্ত করার প্রস্তাব উঠে এসেছে।

শিক্ষা কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ্যাতিমান অধ্যাপকদের চাকরির নির্দিষ্ট বয়সসীমা (৬৫ বছর) শেষ হওয়ার পর ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়ার রীতি আছে।

ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পাওয়া অবসরপ্রাপ্ত শিক্ষকরা ৭৬ বছর বয়স পর্যন্ত একজন অধ্যাপকের পূর্ণ সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১০

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১১

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১২

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৩

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৪

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৫

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৬

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৭

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১৮

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৯

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

২০
X