নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

প্লাস্টিকের বোতল জমা দিলেই মিলছে গাছ

রোববার নোবিপ্রবির একাডেমিক ভবন-২ এর নিচে গাছ প্রদানের আয়োজন করে কোস্টাল এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (কোয়েন)। ছবি : কালবেলা
রোববার নোবিপ্রবির একাডেমিক ভবন-২ এর নিচে গাছ প্রদানের আয়োজন করে কোস্টাল এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (কোয়েন)। ছবি : কালবেলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-তে ব্যতিক্রমি এক কর্মসূচির আয়োজন করেছে পরিবেশবিষয়ক সংগঠন ‘কোস্টাল এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (কোয়েন)’। কর্মসূচিতে প্লাস্টিক বোতল জমা দিলেই মিলছে পরিবেশবান্ধব গাছ।

আজ রোববার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর নিচে গাছ প্রদানের আয়োজন করে সংগঠনটি। ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী।

অনুষ্ঠানে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিনুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ভুঁইয়া, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহাবুবুর রহমান প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

এর আগে, বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ এর প্রতিপাদ্য বিষয় ‘বিট প্লাস্টিক পলিউশন’-কে সামনে রেখে প্লাস্টিক বোতলের পরিবর্তে গাছ প্রদানের উদ্যোগ নেয় পরিবেশবিষয়ক এ সংগঠনটি। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ মহিনুজ্জামান বলেন, আমি সব সময় এ ধরনের আয়োজনকে অনুপ্রাণিত করি ও সাধুবাদ জানাই। আমরা সবাই যদি এ রকম আয়োজন সব সময় করতে পারি তাহলে পরিবেশ রক্ষা সহজ হয়ে উঠবে।

অনুষ্ঠানের আয়োজক কোস্টাল এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (কোয়েন)-এর সভাপতি মাহমুদুল হাসান বলেন, প্রথম থেকেই আমরা চিন্তা করেছিলাম প্লাস্টিক দূষণরোধে অংশগ্রহণমূলক কী করা যেতে পারে। তখনই আমরা সবাই মিলে এই উদ্যোগ হাতে নেই। এতে করে বৃক্ষরোপণ যেমন হয়েছে তেমনি এখানে সেখানে পরে থাকা প্লাস্টিক বোতলও সংগ্রহ হয়েছে। আমরা ৫ জুন, প্রায় ৩৫ কেজি প্লাস্টিক বোতল সংগ্রহ করেছি। তার বিনিময়ে ১৫০টি গাছের চারা গাছ প্রদান করেছি। পরিবেশ রক্ষায় সামনে আরও এরকম ব্যতিক্রমী উদ্যোগ আমরা গ্রহণ করব।

উল্লেখ্য, কোস্টাল এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (কোয়েন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে পরিচালিত একটি অরাজনৈতিক সংগঠন। এটি উপকূলীয় পরিবেশ এবং তাদের জনগণের সঙ্গে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সম্পূর্ণরূপে সফলতার চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১০

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১১

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১২

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৩

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৫

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৬

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৭

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৮

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৯

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

২০
X