বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

তিন দিনব্যাপী জবি চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল শিল্পকলায়

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ‘প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব-২০২৫’ এর উদ্বোধন। ছবি : কালবেলা
বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ‘প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব-২০২৫’ এর উদ্বোধন। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে তিন দিনব্যাপী ‘প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব-২০২৫’ এর পর্দা উঠছে।

সোমবার (২৩ জুন) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন ঘোষণা করা হয়, যা চলবে ২৫ জুন পর্যন্ত।

এই আয়োজনে সহ-আয়োজক শিল্পকলা একাডেমি। উৎসবের প্রতিপাদ্য, ‘হয়ার স্টোরিজ টেক ফ্লাইট’। উৎসবে ৬৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জগন্নাথের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শরীফ সিরাজ। বিশেষ অতিথি ছিলেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের খণ্ডকালীন শিক্ষক সামিউন হক দোলা। এ ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন উৎসবে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর পরিচালকরা।

জগন্নাথের চলচ্চিত্র সংসদের সভাপতি আদনান মাহমুদ সৈকত বলেন, এই উৎসবের মাধ্যমে আমরা দেশজুড়ে উদীয়মান নির্মাতাদের গল্প বলার একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি। এটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের ফল।

পরিচালক রাগীব শাহরিয়ার সৈকত বলেছেন, সারা দেশের শিক্ষার্থী ও উদীয়মান নির্মাতাদের কাছ থেকে জমা পড়া ৭০টিরও বেশি চলচ্চিত্রের মধ্য থেকে নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনীর মাধ্যমে উৎসবের সূচনা হয়।

সার্বিক সমন্বয়ের দায়িত্বে থাকা চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান রিক বলেন, উৎসবকে ঘিরে দীর্ঘদিন ধরে আমরা নিরলস পরিশ্রম করেছি। চলচ্চিত্রপ্রেমী দর্শকদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রদর্শিত হয় প্রতিযোগিতায় নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো। বিকেলে শিল্পকলা একাডেমির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভিডিও কনফারেন্স রুমেও অনুষ্ঠিত হয় বিশেষ প্রদর্শনী।

উৎসবের বিচারক প্যানেলে রয়েছেন দেশের চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু, পরিচালক সৈয়দ আহমেদ শাওকী এবং সাদিয়া খালেদ রিতী।

মঙ্গলবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও এবং বিকেল সাড়ে ৩টায় নির্মাতা রাকা নওশীনের পরিচালনায় অনুষ্ঠিত হবে একটি মাস্টার ক্লাস। প্রতিযোগিতায় বিজয়ী চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে উৎসবটি সমাপ্ত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X