স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

১৬ বছর বয়সী কিশোরের ইতিহাস গড়া ম্যাচে লিভারপুলের শ্বাসরুদ্ধকর জয়

রিও এনগুমোয়া । ‍ছবি : সংগৃহীত
রিও এনগুমোয়া । ‍ছবি : সংগৃহীত

ম্যাচের একপর্যায়ে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল লিভারপুল। মনে হচ্ছিল, জয় কেবলই সময়ের ব্যাপার তাদের জন্য। তবে প্রতিপক্ষ নিউক্যাসল যেন হাল ছাড়তে নারাজ। ৮৮ মিনিটের মাথায় ম্যাচে ২–২ গোলে সমতা ফেরায় নিউক্যাসল।

ম্যাচের আর কয়েক মিনিট বাকি। সমর্থকরা ধরেই নিয়েছিলেন, ড্র হতে যাচ্ছে এই ম্যাচ। কিন্তু নাটকের তখনো বাকি। অতিরিক্ত সময়ে একেবারে শেষমুহূর্তে চমক নিয়ে হাজির হন লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগে অভিষিক্ত ১৬ বছর বয়সী কিশোর রিও এনগুমোয়া। যোগ করা সময়ের ১০ মিনিটে এই ফরোয়ার্ডের গোলে সমতায় শেষ হতে যাওয়া ম্যাচটি লিভারপুল জিতে যায় ৩–২ গোলে।

জয়সূচক গোল করে ইতিহাসের পাতায় নিজের নাম লেখিয়েছেন কিশোর এনগুমোয়া। ইংল্যান্ড অনূর্ধ্ব–১৭ দলের এই কিশোর এখন ক্লাবটির ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা। প্রিমিয়ার লিগে ১৬ বছর বয়সে জয়সূচক গোল করা দ্বিতীয় খেলোয়াড়ও এনগুমোয়া।

নিউক্যাসলের মাঠে লিভারপুলের শুরুটা অবশ্য ভালো ছিল না। তবে ম্যাচের ৩৫ মিনিটেই লিড পেয়ে যায় তারা। সবাইকে চমকে দিয়ে আকস্মিক এক গোলে লিভারপুলকে এগিয়ে দেন রায়ান গ্রাভেনবার্চ। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই লিভারপুলকে আবারও এগিয়ে দেন হুগো একিতিকে।

একজন কম নিয়ে হাল না ছাড়া নিউক্যাসল ৫৭ মিনিটে ব্রুনো গিমারেসের গোলে ব্যবধান ২–১ করে এবং ৮৮ মিনিটে উইলিয়াম ওসুলার সমতাও ফিরিয়ে আনে। তবে শেষ পর্যন্ত ১৬ বছর বয়সী এনগুমোয়ার কাছে ম্যাচটি হাতছাড়া করে তারা এবং বাজিমাত করে লিভারপুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X