কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পূজায় কতদিনের বন্ধ পাচ্ছে শিক্ষার্থীরা

পূজার ছুটিতে আনন্দিত শিক্ষার্থীরা
পূজার ছুটিতে আনন্দিত শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটি পাচ্ছে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে শিক্ষার্থীরা। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে এ ছুটি।

আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় শিক্ষার্থীরা কার্যত দুদিন বাড়তি ছুটি উপভোগ করতে পারবে। ফলে ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।

২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মীপূজাসহ একাধিক উৎসবের কারণে ছুটি নির্ধারিত রয়েছে। ফলে শিক্ষার্থীদের জন্য টানা দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২ অক্টোবর বিজয়া দশমী, ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজ দাহম, ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা এবং ৬ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মীপূজা পড়েছে। যদিও লক্ষ্মীপূজার দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে উল্লেখ রয়েছে, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে তা কার্যকর হবে বলে জানা গেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুমোদিত ছুটির তালিকা অনুসারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানকে এই সময়সূচি মেনে চলতে হবে। ফলে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য দীর্ঘ ছুটির সম্ভাবনা দেখা দিয়েছে।

অন্যদিকে দুর্গাপূজা উপলক্ষে সরকারি দপ্তরগুলোতেও টানা চার দিনের ছুটি থাকবে। ১ ও ২ অক্টোবর পূজার ছুটির পর ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মচারীরাও টানা ছুটি কাটাতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১১

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১২

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৩

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৪

ইতিহাসের এই দিনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৭

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৮

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৯

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

২০
X