কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

তদবির-ভয়ভীতির অভিযোগে উইলস লিটল স্কুলশিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

শিক্ষক সায়েদুজ্জামানের বিরুদ্ধে মানববন্ধন। ছবি : কালবেলা
শিক্ষক সায়েদুজ্জামানের বিরুদ্ধে মানববন্ধন। ছবি : কালবেলা

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের খণ্ডকালীন শিক্ষক ও ফৌজদারি মামলার আসামি এ এইচ এম সায়েদুজ্জামানের বিরুদ্ধে হুমকি, তদবির, ভুয়া সাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এসব অপকর্মের প্রতিবাদে বুধবার (১৫ অক্টোবর) প্রতিষ্ঠানটির সামনে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সায়েদুজ্জামান দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানের নানা অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তিনি নিয়মিত শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকলেও হাজিরা রেজিস্টারে নিজের উপস্থিতি দেখান। ক্লাস চলাকালে মোবাইল ফোন ব্যবহার ও শিক্ষার্থীদের উপস্থিত না থাকা সত্ত্বেও উপস্থিতি দেখিয়ে নম্বর প্রদান করাও তার নিয়মিত আচরণে পরিণত হয়েছে।

এ ছাড়া সায়েদুজ্জামান সহকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন এবং বৃহস্পতিবার ছুটি যাওয়ার সময় আগাম রোববারের স্বাক্ষর দিয়ে অনুপস্থিতির তথ্য গোপন করেন।

তারা আরও অভিযোগ করেন, এই শিক্ষক ‘শিক্ষাবার্তা’ নামের একটি কথিত ফেসবুক পত্রিকা ব্যবহার করে সহকর্মী ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালান। এর মাধ্যমে তিনি শিক্ষা অধিদপ্তর, বোর্ড ও এনসিটিবির কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করেন।

২০১৪ সালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি তদন্তে সায়েদুজ্জামানসহ ৪৩ জনের নিয়োগ অবৈধ। স্থানীয় এক রাজনৈতিক নেতার তদবিরে তিনি ওই চাকরি পান বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে এক স্কুলশিক্ষক বলেন, ক্ষমতাসীন দলের আমলে সায়েদুজ্জামান নিজেকে আওয়ামীপন্থি শিক্ষক নেতা দাবি করে মন্ত্রী ও এমপিদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলেছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি রাজনৈতিক অবস্থান বদলে নিজেকে বিএনপিপন্থি হিসেবে উপস্থাপন করে আগের মতোই তদবির ও চাঁদাবাজির কাজ চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি শিক্ষা অধিদপ্তরের পরিচালকের বিরুদ্ধে ভুয়া রিপোর্ট প্রকাশের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে ফৌজদারি মামলা করা হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ এইচ এম সায়েদুজ্জামানের গ্রেপ্তার ও চাকরিচ্যুতি দাবি করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১১

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১২

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৩

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৪

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৫

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৬

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৭

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৮

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৯

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

২০
X