কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৭:৫১ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

দুজন শিক্ষার্থী। পুরোনো ছবি
দুজন শিক্ষার্থী। পুরোনো ছবি

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে পারে জুলাই মাসের শেষ সপ্তাহে। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। ২৮, ২৯ এবং ৩১ জুলাই ফল প্রকাশের তারিখ ধরে প্রধানমন্ত্রীর সম্মতি চাওয়া হবে। তিনি যেদিন সম্মতি দিবেন, সেদিনই প্রকাশিত হবে এবারের এসএসসি পরীক্ষার ফল।

বৃহস্পতিবার (২২ জুন) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এখন পরীক্ষকরা খাতা মূল্যায়ন করছেন। এটি প্রায় শেষ পর্যায়ে আছে। শিক্ষাবোর্ডগুলো ফলাফল তৈরি করার অন্যান্য আনুষ্ঠানিকতা করছে। জুলাইয়ের শেষ সপ্তাহে ফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব চাওয়া হবে। প্রধানমন্ত্রী সম্মতি পেলে জুলাইয়ের শেষ সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করতে আমরা প্রস্তুত।

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিধান রয়েছে। সে অনুযায়ী জুলাই মাসের ৩০ তারিখ সেই ৬০ দিন পূর্ণ হবে। শুক্রবার যেহেতু সরকারি ছুটি তাই এর আগে ২৮, ২৯ বা ৩১ জুলাই ফলাফল প্রকাশের অনুমতি চাওয়া হবে।

গত ৩০ এপ্রিল থেকে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৮ মে। এবার এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা কারিগরি বোর্ডের অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১০

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১২

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৫

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৬

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৭

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৮

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৯

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

২০
X