বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রাক্তন স্বামীর বাগদান হতেই নতুন প্রেমে সামান্থা

বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ব্যক্তিজীবন নিয়ে মাঝে খুব একটা স্বস্তিতে ছিলেন না তিনি। দীর্ঘদিনের প্রেমিক ও স্বামী নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ ও শারীরিক অসুস্থতার কারণে অভিনয় থেকেও ছিলেন দূরে। এবার তার জীবনে নতুন পুরুষের আগমন ঘটেছে। ফিরেছেন কাজেও। তাই অনেকেই মনে করছেন ঘুরে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন নাগা। প্রাক্তন স্বামীর বাগদান সম্পূর্ণ হতেই জীবনে নতুন করে প্রেম খুঁজে পেলেন সামান্থা। গুঞ্জন, ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ়ের পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী।

শোনা যায় ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ সিরিজ়ে অভিনয় করার সময় থেকেই নাকি দূরত্ব বাড়ে সামান্থা ও নাগার সম্পর্কে। কারণ সেই একই সময়ে শোভিতার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে নাগার। অবশেষে ২০২১ সালে বিচ্ছেদ হয় তাদের। তারপর থেকেই একাধিক বার অসুস্থ হয়ে পড়েন সামান্থা।

তাই এবার জীবনের নতুন অধ্যায় শুরু করছেন সামান্থা। যদিও এ খবর চাউর হতেই অবশ্য ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেন সামান্থা। একটি ছবি শেয়ার করে ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন ‘শান্তিতে ও নীরবে।’

তারপরই তাদের প্রেমের গুঞ্জন আরও বেড়ে যায়। তবে দুজনই এ বিষয়ে কোনো কথা বলেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত এক হাজার

ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না সূর্যবংশী, প্রকাশ্যে এল আসল কারণ

শাহ্‌ সিমেন্ট রেডি মিক্স কংক্রিট: পরিবেশ সচেতন নির্মাণকে এগিয়ে নেওয়ার পথে

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলে ফিরছে সুপারগার্ল

পেশাদারিত্বের মর্যাদা ও গলফের উন্নয়ন চাই: ডা. আফশান

দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বজ্রপাতে কলেজছাত্রীসহ নিহত ২

কী ঘটেছিল কারবালায়?

জাবিতে খেলা দেখা নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ২ 

১০

আগামীতে মহামারি ঠেকাতে পারে এআইয়ের ‘মাস্টার কি’: গবেষকরা

১১

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

১২

বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের পুরস্কারে ফিফার পরিবর্তন, নেপথ্যে যে কারণ

১৩

ইউরোপের ‘ওমেগা ব্লক’ থেকে বাংলাদেশের দাবদাহ

১৪

বগুড়ায় ব্যবসা সম্প্রসারণ ও শিল্পায়নের উদ্যোগ দেশবন্ধু গ্রুপের

১৫

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন চিকিৎসা গবেষক প্রফেসর ড. মজিবুল হক

১৬

চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

১৭

যে কারণে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

১৮

চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক

১৯

রান্না করছিলেন মা, পানিতে ডুবে প্রাণ গেল সন্তানের 

২০
X