কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে পালিয়ে আসা পাক গৃহবধূ এবার বলিউডে

শচিন ও সীমা হায়দার। ছবি : সংগৃহীত
শচিন ও সীমা হায়দার। ছবি : সংগৃহীত

ভালোবাসার টানে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিলেন পাকিস্তানি গৃহবধূ সীমা হায়দার। এবার বলিউডের রঙিন দুনিয়ায় পা রাখছেন পাকিস্তানের সেই আলোচিত গৃহবধূ। সম্প্রতি প্রেমের টানে পাকিস্তান থেকে ভারতে পালিয়ে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন : বৃদ্ধের সঙ্গে গোপন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, অভিনেত্রী গ্রেপ্তার

ইতোমেধ্যে গোয়েন্দা নির্ভর একটি সিনেমায় অভিনয়ের জন্য অডিশন দিয়েছেন তিনি। শুধু তাই নয় অডিশনে তাকে মনোনীতও করেছে প্রোডাকশন হাউস। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে আলোচিত এই নারীর। ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে খালিজ টাইমস।

সত্য ঘটনা অবলম্বনে এ টেলর মার্ডার (A Tailor Murder story) স্টোরি নামে ওই সিনেমাটি নির্মিত হবে বলে জানা গেছে। গত বছর ভারতের উদয়পুরে কানাইয়াল নামে এক দরজির খুনের ঘটনা অবলম্বনেই তৈরি হচ্ছে সিনেমাটি।

জানা গেছে, সীমা হায়দারকে সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন জানি ফায়ারফক্স প্রোডাকশন হাউস নামে একটি সিনেমা প্রযোজনা সংস্থা। সম্প্রতি তারা নয়ডায় গিয়ে সীমার সঙ্গে দেখাও করেন।

এদিকে, সিনেমাটিতে সীমা হায়দার অভিনয় করবেন কিনা সে বিষয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস। প্রায়ই তিনি ভারতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর জেরার মুখে পড়ছেন।

উল্লেখ্য, ২০১৯ সালে ভারতীয় যুবক শচিনের সঙ্গে পরিচয় ঘটে ৩০ বছর বয়সী সীমা হায়দারের।পাকিস্তানের করাচিতে তিনি চার সন্তান নিয়ে থাকতেন তিনি। অনলাইনে পাবজি গেম খেলতে গিয়ে তাদের এ পরিচয় একসময় বন্ধুত্ব থেকে প্রেমে রূপ নেয়। পরে সৌদি আরব প্রবাসী স্বামীকে ফেলে ভালোবাসার টানে সন্তানদের নিয়ে নেপাল হয়ে ভারতে অনুপ্রবেশ করেন সীমা। ভারতের গ্রেটার নয়ডায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতে থাকেন তারা।

ঘটনা জানাজানি হলে বেআইনিভাবে প্রবেশের জন্য গত ৪ জুলাই সীমাকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। গ্রেপ্তার হন শচিনও। পরে নয়ডার একটি আদালত থেকে তারা মুক্তি পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X