বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দুঃসংবাদে বছর শুরু কিয়ারার 

‘গেম চেঞ্জার’ সিনেমায় কিয়ারা আদভানি। ছবি: সংগৃহীত
‘গেম চেঞ্জার’ সিনেমায় কিয়ারা আদভানি। ছবি: সংগৃহীত

ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানি। দীর্ঘ সময় ছিলেন রুপালি পর্দা থেকে দূরে। সবশেষ ২০২৩ সালে ‘সত্যপ্রেম কী কথা’ মুক্তি পায়। এর দেড় বছর পর আজ বড় পর্দায় ফিরেছেন তিনি, তবে দুঃসংবাদ নিয়ে। খবর : ইন্ডিয়া টুডে

আজ (১০ জানুয়ারি) কিয়ারার তেলেগু সিনেমা ‘গেম চেঞ্জার’ মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন এস শঙ্কর। অ্যাকশন সিনেমাটিতে কিয়ারার সঙ্গে আছেন দক্ষিণি তারকা রাম চরণ। তবে ফিরেই দুঃসংবাদ পেলেন কিয়ারা। কারণ সিনেমাটি মুক্তির পরপরই অনলাইনে ফাঁস হয়ে যায়। একাধিক অবৈধ প্ল্যাটফর্মে পুরো ছবিটি দেখা যাচ্ছে। ভারতীয় একাধিক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে বলিউড বক্স অফিস থেকে সিনেমাটির প্রথম দিনের আয় প্রকাশ করা হয়েছে। যেখানে প্রথম দিন ‘গেম চেঞ্জার’ ঘরে তুলেছে ২৬ কোটি রুপির বেশি।

‘গেম চেঞ্জার’ নির্মাণে খরচ হয়েছে প্রায় ৪০০ কোটি রুপি। ছবিটির জন্য রাম চরণ ৬৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। শুরুতে এ ছবিতে রাশমিকা মান্দানার অভিনয় করার কথা ছিল। পরে নায়িকা চরিত্রে কিয়ারা চূড়ান্ত হন। এর আগে ২০১৯ সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘বিনয়া বিদ্যা রামা’ ছবিতে জুটি হয়েছিলেন কিয়ারা ও রাম চরণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X