কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০২:২৭ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

হোলিতে রঙ খেলার সুযোগে অশালীন স্পর্শ, মামলা করলেন অভিনেত্রী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হলি পার্টিতে রঙ মাখানোর সুযোগে অশালীন স্পর্শ করার অভিযোগ উঠেছে সহ-অভিনেতার বিরুদ্ধে। শ্লীলতাহানির অভিযোগে স্থানীয় থানায় অভিযোগ করেছেন মুম্বাইয়ের এক অভিনেত্রী। খবর সংবাদ প্রতিদিনের।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই অভিনেতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

জানা গেছে, ঊনত্রিশ বছরের এই অভিনেত্রী বর্তমানে মুম্বাইয়ে একাধিক সিরিয়ালে কাজ করছেন। সম্প্রতি একটি বিনোদন চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গত শুক্রবার (১৪ মার্চ) হোলি পার্টিতে অংশ নেন ওই অভিনেত্রী। সেখানে আরও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী ছিলেন।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে আরও বলা হয়, পার্টিতে সব কিছু ঠিকমতোই চলছিল। হঠাৎ মদ্যপ অবস্থায় ওই হোলি পার্টিতে উপস্থিত হন অভিযুক্ত সহ-অভিনেতা। রঙ মাখানোর সুযোগে করতে থাকেন অশালীন স্পর্শ। সে সময় ওই সহ-অভিনেতাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন অভিনেত্রী। বাধ্য হয়ে হোলি পার্টিতে থাকা ফুচকার স্টলের পিছনে লুকানোর চেষ্টা করেন অভিনেত্রী। অভিনেত্রীর দাবি, সেখানেও পৌঁছে যান সহ-অভিনেতা এবং তাকে জাপটে ধরে অশ্লীলভাবে রঙ মাখান। প্রতিবাদ করলে সহ-অভিনেতা বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি। আমি দেখব তোমাকে পেতে কে বাধা দেয়।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন সেই অভিনেত্রী। বাধ্য হয়ে হোলি পার্টি ছেড়ে চলে যান পাশে থাকা রেস্টরুমে। সেখানে গিয়ে ফোন করেন এক বন্ধুকে। দ্রুত সময়ের মধ্যে সেই বন্ধু সেখানে পৌঁছান। অভিনেত্রীর সেই বন্ধুর সঙ্গে অভিযুক্তের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি হয়েছে বলেও জানা যায়।

এরপরই ওই অভিনেত্রী বন্ধুর সঙ্গে থানায় যান। পুরো ঘটনা পুলিশকে জানান। সহ-অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫(১)(আই)সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X