বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

মারা গেছেন কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী

কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুর
কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুর

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী এবং ব্যবসায়ী সঞ্জয় কাপুর আর নেই। বৃহস্পতিবার (১২ জুন) হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। খবর: টাইমস অব ইন্ডিয়া

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সঞ্জয় কাপুর একজন পোলো প্রেমী হিসেবে পরিচিত ছিলেন। তিনি নিজেও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন এবং ‘সোনা’ নামে একটি পোলো টিমের মালিক ছিলেন। গতকাল একটি ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

২০০৩ সালের সেপ্টেম্বরে সঞ্জয় কাপুর ও কারিশমা কাপুরের বিয়ে হয়। তবে দীর্ঘদিনের পারিবারিক টানাপোড়েনের পর ২০১৪ সালে তারা মুম্বাই আদালতে বিচ্ছেদের আবেদন করেন। ২০১৬ সালের ৮ এপ্রিল ভারতের সুপ্রিম কোর্টে চূড়ান্তভাবে বিবাহবিচ্ছেদের চুক্তিপত্রে স্বাক্ষর করেন এই তারকা জুটি।

তাদের দুই সন্তান সামাইরা ও কিয়ান মা কারিশমা কাপুরের সঙ্গেই বসবাস করছে। তবে চুক্তি অনুযায়ী সঞ্জয় ইচ্ছে হলেই সন্তানদের দেখতে যাওয়ার অধিকার রাখতেন।

বিচ্ছেদের পর ২০১৬ সালে দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়া সাচদেবকে বিয়ে করেন সঞ্জয় কাপুর। প্রিয়া একজন ভারতীয়-মার্কিন হোটেল ব্যবসায়ী এবং বিক্রম চাটওয়ালের প্রাক্তন স্ত্রী। সঞ্জয় ও প্রিয়ার পরিচয় হয় নিউইয়র্কে এবং পাঁচ বছরের সম্পর্কের পর তারা ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন কিন্তু কারিশমা কাপুর এর পর আর দ্বিতীয়বার আর বিয়ে করেননি।

সঞ্জয় কাপুরের মৃত্যুতে বলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে শ্রদ্ধা জানাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X