বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১১:৩৭ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

কত টাকার সম্পত্তির মালিক ঐশ্বরিয়া রাই?

ঐশ্বরিয়া রায় । ছবি : সংগৃহীত
ঐশ্বরিয়া রায় । ছবি : সংগৃহীত

রূপে ও অভিনয়ে একসময় বলিউড কাঁপানো বিউটি কুইন ঐশ্বরিয়া রাই। মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী এই অভিনেত্রী যেন ছিলেন স্বপ্ন আর সাফল্যের মূর্ত প্রতীক। পর্দায় তার উপস্থিতি ছিল জাদুর মতো, যা ভক্তদের চোখ সরতে দিত না এক মুহূর্ত। যদিও এখন আর তাকে আগের মতো দেখা যায় না সিনেমার আলোয়, তবুও তার সাফল্যের গল্প থেমে যায়নি। শুরু থেকে নিজের উপার্জনকে দূরদর্শী বিনিয়োগে রূপান্তরিত করে আজ তিনি দাঁড়িয়ে আছেন এক অবিশ্বাস্য মাইলফলকের দোরগোড়ায়। মোট সম্পত্তি ছুঁইছুঁই করছে ১০০০ কোটি রুপির ঘরে, যা বাংলাদেশি মূল্যে প্রায় ১৩৮৮.৬ কোটি টাকা। পর্দার রানী যেন এবার আসীন হতে চলেছেন অর্থের সিংহাসনেও।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভারতের অন্যতম ধনী অভিনেত্রী হচ্ছেন বচ্চন পরিবারের পূত্রবধূ ঐশ্বরিয়া। সম্প্রতি একটি প্রতিবেদন অনুসারে জানা যায়, ছবিতে শক্তিশালী পারফরম্যান্সের জন্য পরিচিত ঐশ্বরিয়া বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের মধ্যে একজন। অভিনেত্রী নাকি সিনেমায় প্রায় ১০ কোটি রুপি পারিশ্রমিক নেন। অভিনয়ের পাশাপাশি, তিনি উচ্চ মানের ভারতীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে প্রমোট করার জন্য ৬-৭ কোটি রুপি আয় করেন। তার এই শক্তিশালী ব্র্যান্ড প্রেজেন্স তাকে বিশ্বব্যাপী জনপ্রিয়তা বজায় রাখতে সাহায্য করেছে। যার ফলে তার বর্তমানে তার মোট সম্পত্তি ৯০০ কোটি রুপি ছাড়িয়েছে।

আরও জানা যায়, অভিনয় এবং ব্র্যান্ড এনডোর্সমেন্ট ছাড়াও, ঐশ্বরিয়া ব্যবসার দুনিয়ায় পদার্পণ করেছেন। তার বুদ্ধিমান বিনিয়োগের কারণে, তিনি বলিউডের অন্যতম সফল ব্যবসায়ী নারী হিসেবে পরিচিত। যখন রিয়েল এস্টেটের কথা আসে, তখন চর্চিত হয় যে, ঐশ্বরিয়া একাধিক বিলাসবহুল সম্পত্তির মালিক। বর্তমানে তিনি মুম্বাইয়ের বান্দ্রায় একটি বিরাট বাংলোতে বসবাস করেন, যার মূল্য ৫০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এ ছাড়া তিনি দুবাইয়ের একটা ভিলার মালিক।

এদিকে বলিউডে পা রাখার সময়েই মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন ঐশ্বরিয়া রায়। বহু বছর হলো, নিয়মিত সিনেমায় অভিনয়ের কাজ তিনি ছেড়ে দিয়েছেন। তবে শুরুর দিকে যে টাকা উপার্জন করেছিলেন, সেটাকে বিনিয়োগ করে বহুগুণ করে তোলার অঙ্কে এই অভিনেত্রী যে পাকা, সেটা বুঝতে এখন আর কারও অসুবিধা হয় না। সে কারণেই তার মোট সম্পত্তি খুব শিগগির পৌঁছে যাবে ১০০০ কোটি টাকার ঘরে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X