বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

শ্রদ্ধাকে প্রকাশ্যে ভালোলাগার কথা জানালেন আমাল

আমাল মালিক ও শ্রদ্ধা কাপুর। ছবি : সংগৃহীত
আমাল মালিক ও শ্রদ্ধা কাপুর। ছবি : সংগৃহীত

বলিউড সংগীতশিল্পী আমাল মালিক প্রকাশ্যে জানালেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রতি তার ভালোলাগার কথা। সালমান খানের সঞ্চালনায় চলা জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর মঞ্চেই নিজের স্কুলজীবনের স্মৃতি শেয়ার করেন তিনি।

শোয়ের এক পর্বে আমাল বলেন, ‘শ্রদ্ধা কাপুর ছিলেন আমার স্কুলের সিনিয়র। ভীষণ সরল ও সুন্দর মনের মানুষ তিনি। স্কুলজীবন থেকেই আমার ক্রাশ ছিলেন শ্রদ্ধা। সোশ্যাল মিডিয়ায় তার ভক্তসংখ্যা যে এতটা বিশাল, তা একেবারেই প্রাপ্য।’

আমাল আরও জানান শ্রদ্ধা অভিনীত ‘স্ত্রী’ সিনেমার একটি দৃশ্য তার বিশেষভাবে পছন্দ। যা নিয়ে তিনি আরও বলেন, ‘ওই সিনেমায় একটি দৃশ্য আছে যেখানে শ্রদ্ধা গাড়ি থেকে নেমে সবাইকে মারতে শুরু করে। সেই দৃশ্য দেখে পুরো সিনেমা হল হাততালি দেয়। সেটি আমারও প্রিয় মুহূর্ত।’

সংগীতশিল্পী এ সময় নিজের পরিবারের কথাও উল্লেখ করেন। তিনি জানান, মালিক পরিবারের সংগীতধারা তো আছেই, তবে তার অন্য দিকগুলোও তিনি দর্শকের সামনে তুলে ধরতে চান।

এবারের ‘বিগ বস ১৯’ শুরু হয়েছে ২৪ আগস্ট। জনপ্রিয় তারকা ও সোশ্যাল মিডিয়া সেনসেশনদের নিয়ে চলছে জমজমাট প্রতিযোগিতা। আমাল এবারের বিগ বস-১৯ এর একজন প্রতিযোগী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X