বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিবেকের আফসোস!

বিবেক ওবেরয় । ছবি : সংগৃহীত
বিবেক ওবেরয় । ছবি : সংগৃহীত

২০০৩ সালের সেই রাত যেন বলিউডের ইতিহাসে কালো হরফে লেখা। আলো ঝলমলে প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে তৎকালীন সেনসেশন বিবেক ওবেরয় ফাটিয়ে দিলেন একের পর এক বিস্ফোরক বোমা। ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তার সম্পর্ককে কেন্দ্র করে সালমান খানের বিরুদ্ধে তুললেন সরাসরি অভিযোগ। মুহূর্তেই কাঁপতে শুরু করল বলিউডপাড়া, টকশো থেকে চায়ের টেবিল, সবখানে ছড়িয়ে পড়ল সেই ঝড়। রাতারাতি বদলে গেল বিবেকের ক্যারিয়ারের গতিপথ, শুরু হলো বলিউডের এক তিক্ত অধ্যায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার প্রায় দুই দশক পর এবার সেই 'অপরিণত' সিদ্ধান্তের জন্য আফসোস করলেন বিবেক। ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সালমান খানের বহু আলোচিত সম্পর্ক ভেঙে যাওয়ার পরপরই গুঞ্জন ওঠে বিবেক ওবেরয়ের সঙ্গে তার নতুন সম্পর্কের।

তবে এই প্রেমকাহিনি মোড় নেয় এক ভয়াবহ বিতর্কের দিকে যখন বিবেক এক সাংবাদিক সম্মেলন ডেকে অভিযোগ করেন যে, সালমান খান নাকি তাকে ও ঐশ্বরিয়াকে হুমকি দিচ্ছেন। এই পদক্ষেপের ফলে তিনি আর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেননি।

সেই সময়কার হৃদয় ভাঙার ভয়, একাকিত্ব এবং মানসিক কষ্টের উল্লেখ করে তিনি বলেন, ‘হৃদয় ভাঙার ভয় নিয়ে বাঁচতে চাই না, কারণ আমি সেটা ইতোমধ্যেই অনুভব করেছি। সেই ভয়, সেই একাকীত্ব, সেই অন্তর্মুখী জীবন ভীষণ কঠিন।’

তবে সময়ের সাথে সাথে এই অভিনেতার দৃষ্টিভঙ্গি বদলেছে। সেই বিতর্কিত ঘটনাকে এখন তিনি দেখেন ঈশ্বরের দেওয়া এক সহনশীলতার পরীক্ষা হিসেবে।

তিনি মনে করেন, বিপদ যখন আসে তখন তাকে অনেক বড় মনে হয়। কিন্তু ঈশ্বরের চোখে তা তুচ্ছ কারণ তিনি মানুষকে আরও শক্তিশালী করতে চান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X