স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

চূড়ান্ত একগুঁয়েমির পরও আইসিসি কেন ভারতকে কিছু বলতে পারে না

ভারতের বিপক্ষে প্রায়ই ‘চুপ’ থাকে আইসিসি। ‍ছবি : সংগৃহীত
ভারতের বিপক্ষে প্রায়ই ‘চুপ’ থাকে আইসিসি। ‍ছবি : সংগৃহীত

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আর ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে আইসিসি। বিশ্বের জনপ্রিয় দুই খেলার দুই নিয়ন্ত্রক সংস্থার চরিত্র এবং ক্ষমতার মধ্যে রয়েছে বড় পার্থক্য। ফিফা যেখানে সব দেশকে সমানভাবে মূল্যায়ন করে, তার বিপরীত চিত্র আইসিসির ক্ষেত্রে। গুটিকয়েক দেশের কাছে যেন মাথানত করে চলতে হয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে।

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ভারত ক্রিকেট দলের কিছু একরোখা সিদ্ধান্ত আর চূড়ান্ত একগুঁয়েমি নজর কেড়েছে সবার। হাত না মেলানো, ফাইনাল শেষে এসিসির চেয়ারম্যান পাকিস্তানি হওয়ায় তার থেকে শিরোপা না নেওয়া, ম্যাচ শেষে রাজনৈতিক বক্তব্য প্রদান—কমবেশি সবই করেছে ভারত। এতকিছুর পরও ভারতের বিপক্ষে আইসিসির অবস্থান কিছুটা নমনীয়। তাদের বিপক্ষে কঠিন কোনো পদক্ষেপ নিতে যেন একাধিকবার ভাবতে হয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে।

কিন্তু কেন এমনটা হচ্ছে? ভারতের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ, এমনকি বিপক্ষে কিছু বলতে পারে না আইসিসি। মূলত, এর অন্যতম কারণ অর্থনৈতিক কাঠামো। আইসিসির সদস্যসংখ্যা ১০৫টি। এর মধ্যে পূর্ণ সদস্য দেশ মাত্র ১২টি। এই ১২ সদস্যের মধ্যে আবার তিন দেশের আয় বেশি। আইসিসি মূলত সেই তিন সদস্যের আয়ের ওপরই নির্ভরশীল। ভারত সেই তিন দেশের একটি। এ ছাড়া সেই তালিকায় রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ক্রিকেটবিশ্বে এই তিন দেশকে দেখা হয় মোড়ল হিসেবে।

আইসিসির আয়ের বড় একটা উৎস আসে সম্প্রচার স্বত্ব থেকে। আর সে আয়ের সিংহভাগই আসে ভারতের কাছ থেকে। এরপর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ফলে নিয়ন্ত্রক সংস্থার ওপর এই তিন দলের দাপটও বেশি। আবার, আইসিসির আয়ের বেশির ভাগই যায় তিন মোড়লের কোষাগারে।

আর্থিক দিকের কারণেই মূলত আইসিসি তিন মোড়লের বিপক্ষে কোনো সিদ্ধান্ত সহজে নিতে পারে না। তবে এ ব্যাপারটি মোটেও ক্রিকেটের জন্য ভালো ইঙ্গিত বহন করে না। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইসিসি ছোট-বড় সব দলকে সমান চোখে দেখবে এবং সবার জন্য আইনও সমান হবে—এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১০

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১১

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১২

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৩

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৪

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৫

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৬

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৭

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৯

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

২০
X