বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

শাহরুখের ‘কিং’ লুক বিতর্কে মুখ খুললেন পরিচালক

শাহরুখের ‘কিং’ লুক বিতর্কে মুখ খুললেন পরিচালক। ছবি : সংগৃহীত
শাহরুখের ‘কিং’ লুক বিতর্কে মুখ খুললেন পরিচালক। ছবি : সংগৃহীত

দু’দিন আগেই শাহরুখ খানের ৬০তম জন্মদিনে অন্তর্জালে এসেছে তার আসন্ন সিনেমা ‘কিং’-এর ফার্স্ট লুক। কিন্তু টিজার প্রকাশের সঙ্গে সঙ্গেই উসকে উঠেছে নতুন বিতর্ক। ‘কিং’-এ শাহরুখের নীল শার্ট এবং ট্যান জ্যাকেটের লুকটি নিয়ে নেটিজেনদের একাংশ নকলের অভিযোগ তুলেছেন।

‘কিং’-এর প্রথম লুক প্রকাশের পরেই, বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ব্র্যাড পিটের আসন্ন এফ১ সিনেমার লুকের সঙ্গে শাহরুখের চেহারা ও পোশাকের মিল খুঁজে বের করেন। দুজনের পাশাপাশি ছবি শেয়ার করে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।

কিছু ভক্ত এটিকে ‘অনুপ্রেরণা’ বললেও, অন্য পক্ষ এটিকে সরাসরি ‘টুক্লিবাজি’ বলে আখ্যা দেয়, যা নিয়ে অনলাইনে বিতর্কের সৃষ্টি হয়। অবশেষে, এই তুলনা এবং সিনেমাটিকে ঘিরে তৈরি হওয়া ফ্যান থিওরি নিয়ে মুখ খুললেন ছবিটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

বলিউডকে কেন ক্রমাগত ঘৃণার শিকার হতে হয়, এই প্রশ্ন তুলে করা একটি টুইটের জবাবে প্রতিক্রিয়া জানিয়েছেন সিদ্ধার্থ। সেই পোস্টে লেখা ছিল, ‘আজকাল হেটার্সদের (বিদ্বেষী) যুক্তি বেশ মজার। যদি বলিউড সিনেমায় থাকে ফাইটার জেট-টপ গান এর নকল, জাহাজ-টাইটানিকের নকল, একই পোশাক-এফ১ এর নকল... এদের আই কিউ লেভেল যেন, সেই ১৯৪৭ সাল থেকে বাফারিং হয়েই চলেছে।’

এই পোস্টের সঙ্গে একটি কোলাজও শেয়ার করা হয়। তাতে দেখা যায়, শাহরুখকে তার ২০১৭ সালের ছবি ‘জব হ্যারি মেট সেজল’-এও এই একই ধরনের পোশাকে দেখা গেছে। বরং তার পরেই ব্র্যাড পিটকে তার ২০২৫ সালের ছবি ‘এফ১’-এ সেইরকম লুকে দেখা যাচ্ছে এবং সবশেষে ‘কিং’-এর সেই আলোচিত ছবিটি।

সিদ্ধার্থ আনন্দ কমেন্ট সেকশনে এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বেশ কয়েকটি হাসির ইমোজির সঙ্গে ‘থাম্বস আপ’ ইমোজি দিয়েছেন। পরিচালকের এই প্রতিক্রিয়ায় স্পষ্ট যে, তিনি ওই ভক্তের যুক্তির সঙ্গে সম্পূর্ণ একমত এবং ‘নকলের’ অভিযোগটি ভিত্তিহীন বলেই মনে করছেন।

উল্লেখ্য, ‘কিং’-এর টাইটেল টিজারে শাহরুখকে সল্ট অ্যান্ড পেপার লুকে এমন সব অ্যাকশন এবং স্টান্ট করতে দেখা গেছে, যা আগে কখনো দেখা যায়নি। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত ‘কিং’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।

ছবিতে শাহরুখ খান ছাড়াও আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত এবং অভয় ভর্মা-সহ আরও অনেকে। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X