মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রীবাহী গাড়ি থেকে বিপুল জাটকা জব্দ

অভিযানে জব্দ জাটকা। ছবি : কালবেলা
অভিযানে জব্দ জাটকা। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব উত্তরে বিপুল জাটকা উদ্ধার করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। শনিবার (২২ নভেম্বর) ভোর ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বিভিন্ন যাত্রীবাহী গাড়ি, ঢাকাগামী ট্রাক ও পিকআপ ভ্যান তল্লাশি করে মোট ৬০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে মাঠপর্যায়ে সহায়তা করেন বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসিম। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের ইমাম হোসেন।

এ তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।

মৎস্য বিভাগ জানায়, নিষিদ্ধ সময়ে পরিবহনযোগে জাটকা পাচার বন্ধে প্রতিদিন বিভিন্ন সড়ক ও নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে। জাটকা পরিবহন, বিক্রি বা মজুতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস বলেন, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে আমরা নদীতে নিয়মিত টহল পরিচালনা করছি। জেলেদের নিষিদ্ধ সময়ে নদীতে গিয়ে জাটকা ধরা থেকে বিরত রাখতে আমরা তাদের সচেতন ও উদ্বুদ্ধ করছি। একইসঙ্গে স্থলপথে যেন পরিবহনযোগে জাটকা পাচার না করা যায়, সে জন্য টহল জোরদার করা হয়েছে। ইলিশের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

১ নভেম্বর থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলছে জাটকা সংরক্ষণ অভিযান। প্রতিদিন নৌ-নদী ও স্থলপথে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১০

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১১

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১২

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৪

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৫

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৬

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৭

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৮

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৯

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

২০
X