বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

মাদাম তুসোয় বসছে আল্লুর মূর্তি

অভিনেতা আল্লু অর্জুন। ছবি : সংগৃহীত
অভিনেতা আল্লু অর্জুন। ছবি : সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা আল্লু অর্জুন। সম্প্রতি প্রথম তেলেগু অভিনেতা হিসেবে ৬৯তম জাতীয় পুরস্কার পেয়েছেন। তার সাফল্যের মুকুটে যুক্ত হতে চলেছে আরেকটি পালক। লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে বসবে তার মোমের মূর্তি। খবর পিংকভিলার।

শুধু আল্লুই নন, এর আগে বেশ কজন বলিউড তারকার মূর্তি রাখা হয়েছে এই মিউজিয়ামে। অমিতাভ বচ্চন, সালমান খান, শাহরুখ খান, হৃতিক রোশন, ঐশ্বরিয়া রাই বচ্চন, মাধুরী দীক্ষিত ও ক্যাটরিনা কাইফের মূর্তি রয়েছে সেখানে।

দক্ষিণী ছবির অভিনেতাদের মধ্যে আল্লুই তৃতীয় তারকা, যার মূর্তি নির্মিত হচ্ছে। এর আগে প্রভাস ও মহেশ বাবুর মূর্তি রাখা হয়েছে মাদাম তুসোয়।

লন্ডনের মাদাম তুসো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়্যাক্স মিউজিয়াম। পৃথিবীর বিভিন্ন প্রান্তের তারকাদের মোমের মূর্তি বানিয়ে রাখা হয় সেখানে। ‘পুষ্পা’র গগনচুম্বী সাফল্যের পর সেখানে তৈরি হচ্ছে আল্লুর মূর্তি।

শোনা গেছে, মূর্তির মাপ দেওয়ার জন্য লন্ডন যাবেন আল্লু অর্জুন। মূর্তির উন্মোচন হতে পারে আগামী বছর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

১০

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১১

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১২

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

১৩

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১৪

সুখবর দিলেন সামান্থা

১৫

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৬

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৭

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৮

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৯

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

২০
X