মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ডাকাত রূপে সানি লিওন

ওয়েব সিরিজের পোস্টারে বলিউড অভিনেত্রী সানি লিওন। ছবি : সংগৃহীত
ওয়েব সিরিজের পোস্টারে বলিউড অভিনেত্রী সানি লিওন। ছবি : সংগৃহীত

ভারতীয় বিনোদন জগতে সানি লিওন যাত্রা শুরু করেন ২০১১ সালে। ‘বিগবস-৫’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে। এরপর ২০১২ সালে ‘জিসম-২’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এ মডেল।

এরপর বি-টাউনের বেশকিছু দর্শকপ্রিয় সিনেমা ও ওটিটিতে অভিনয় করেছেন তিনি। এবার গ্যাংস অব গাজিয়াবাদ ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। নারী ডাকাতের চরিত্রে অভিনয় করছেন তিনি। খবর : আউটলুক

ওয়েব সিরিজটিতে নব্বই দশকের উত্তর প্রদেশের সময়কাল তুলে ধরা হবে। ক্রাইম, ড্রামা ও ভরপুর থ্রিলারে ভরা এই সিরিজের গল্প লেখার পাশাপাশি নির্মাতার দায়িত্বে আছেন নগেন্দর চৌধুরী। এর আগে তিনি বেশকিছু সিনেমায় সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন।

সিরিজটিতে সানি একজন নারী ডাকাতের চরিত্রে অভিনয় করবেন। বিষয়টি পরিচালকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া এই সিরিজ দিয়ে ওটিটি দুনিয়ায় পা রাখছেন বলিউড কিংবদন্তি শত্রুঘ্ন সিনহা।

এরই মধ্যে সিরিজের একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। তারকায় ভরা এই সিরিজে সানি লিওন ও শত্রুঘ্ন সিনহা ছাড়াও আরও অভিনয় করেছেন আশুতোষ রানা, প্রদীপ নগার, যতীন স্বর্ণা, অভিমন্যু সিং, মুকেশ তিওয়ারি, রাজেশ ভাটির মতো তারকা।

সিরিজ নির্মাণের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এ বছরেই মুক্তি পাবে।

তবে কোন প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে তা নিশ্চিত করে এখনো জানানো হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১০

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১২

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৩

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৪

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৫

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৬

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৭

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৮

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৯

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

২০
X