বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০১:২৮ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
সালমানের বাড়ির সামনে গুলি

জানা গেল গ্রেপ্তার দুজনের নাম

সালমানের বাড়ির সামনে গুলির ঘটনায় আটক দুজন। ছবি : সংগৃহীত
সালমানের বাড়ির সামনে গুলির ঘটনায় আটক দুজন। ছবি : সংগৃহীত

ঈদের আনন্দের মাঝেই বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির সামনে গুলি চালানো হয়। যাতে কেঁপে ওঠে গোটা ভারত। প্রশ্ন ওঠে মুম্বাইয়ের নিরাপত্তা নিয়ে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করেছে গুজরাট পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের নেওয়া হচ্ছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চে। খবর : টাইমস অব ইন্ডিয়া

সোমবার ১৫ এপ্রিল গভীর রাতে গুজরাটের ভুজ থেকে দুজন শুটারকে গ্রেপ্তার করে গুজরাট পুলিশ। ১৬ এপ্রিল মঙ্গলবার সকালে তাদের মুম্বাই পুলিশের অপরাধ শাখার কাছে হস্তান্তর করা হয়।

ভারতীয় গণমাধ্যমে মুম্বাই পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে জানানো হয়, এখন পর্যন্ত আটককৃত দুজনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুজনের নাম ভিকি গুপ্তা ও সাগার পাল। এর থেকে বেশি তথ্য তদন্তের জন্য এখনই প্রকাশ করা হবে না বলেও জানানো হয়।

১৬ এপ্রিল সকালে গুজরাট থেকে তাদের মুম্বাই এয়ারপোর্টে আনা হয়। এ সময় দুজনের মুখই কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। নিরাপত্তার জন্য দুজনের গায়েই ছিল বুলেটপ্রুফ জ্যাকেট।

গত রোববার ভোরে সালমান খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়। এরপর হেলমেটের আড়ালে মুখ ঢেকে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এর কয়েক ঘণ্টা পর গ্যাংস্টার লরেন্স বিষ্ণইয়ের ভাই আনমোল বিষ্ণ সোশ্যাল মিডিয়ায় হামলার দায় শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১০ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১০

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১১

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১২

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৩

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৪

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৬

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১৭

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৮

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৯

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

২০
X