বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৭:৩২ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নিজের পরিচালিত সিনেমার সমালোচনায় করণ জোহর

‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্য এবং করণ জোহর। ছবি : সংগৃহীত
‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্য এবং করণ জোহর। ছবি : সংগৃহীত

বলিউডের অন্যতম সফল পরিচালক হিসেবে ধরা হয় করণ জোহরকে। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার মধ্য দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হয় তার। কিন্তু এতদিন পর এই নির্মাতার মনে হচ্ছে, সিনেমাটা না বানালেই বোধহয় ভালো হতো। কারণ দর্শকপ্রিয় হলেও ওই চলচ্চিত্রে বেশ ত্রুটি ছিল। ছবিতে জেন্ডার পলিটিক্স নিয়ে ভুল বার্তা দেওয়া হয়েছে বলে মনে করেন করণ জোহর।

সংবাদমাধ্যমকে করণ বলেন, আমার পরিচালিত চলচ্চিত্র ‘কুছ কুছ হোতা হ্যায়’-তে জেন্ডার পলিটিক্সের ভুল বার্তা দেওয়া হয়েছিল। নির্মাতা জানান, তিনি চান না রাহুলের চিন্তাধারা বর্তমানে কোনো ছেলের মধ্যে থাকুক। রাহুল ছিল তার সিনেমার কেন্দ্রীয় চরিত্র।

আরও পড়ুন : বলিউডে অভিষেক হতে যাচ্ছে কীর্তি সুরেশের

করণ আরও বলেন, ‘রাহুল যা বলেছিল, সেগুলোর সবই ভুল। সে বলেছিল মানুষের জীবনে প্রেম একবারই আসে, বিয়ে হয় একবারই। অথচ রাহুলই প্রেমে পড়ে দুবার এবং বিয়েও করে। পুরো ছবিতেই সে নিজেকে প্রশ্নবিদ্ধ করেছিল।’

তারুণ্য-বন্ধুত্ব আর প্রেম নিয়ে নির্মিত ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় তুলে ধরা হয় এক বাবা-মেয়ের সম্পর্কও। ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, কাজল ও রানী মুখার্জি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১০

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১১

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১২

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৩

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৪

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৫

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৬

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৭

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৯

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

২০
X