বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৬:৪০ পিএম
আপডেট : ২১ জুন ২০২৪, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

তারা সুতারিয়ার স্বপ্ন

বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া।
বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া।

বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। অভিনয় দিয়ে এরই মধ্যে তিনি বি-টাউনে নিজের অবস্থান শক্ত করে ফেলেছেন। কাজ করেছেন বেশকিছু ব্যবসা সফল সিনেমায়। তবে অভিনয় ছাড়াও তার একটি বড় গুণ রয়েছে। সেটি হলো তিনি অসম্ভব সুন্দর গান করেন। অভিনয়ে আসার আগে ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডলে প্রতিযোগিতা করতেও দেখা যায় তাকে। এবার সেই গান নিয়েই নতুন স্বপ্ন দেখছেন তিনি। করতে চান মুম্বাইয়ে একটি কনসার্টও। খবর : বলিউড হ্যাঙ্গামা

তারার অভিনয়জীবনের প্রথম সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’। করণ জোহরের প্রযোজনায় সিনেমায় তারার সঙ্গে অভিনয় করেন অনন্যা পান্ডে ও টাইগার শ্রফ। সিনেমাটি খুব একটা সুবিধা করতে না পারলেও তারার অভিনয় মুগ্ধ করে দর্শকদের। এরপর বেশকিছু সিনেমায় অভিনয় করছেন তিনি।

২১ জুন (গতকাল শুক্রবার) বিশ্ব সংগীত দিবস উপলক্ষে নিজের স্বপ্নের কথা জানান এ অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি সবসময়ই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতাম। তবে গানের প্রতি সবসময়ই আমার আলাদা একটি ভালোলাগা কাজ করত। এটি আমি ছোটবেলা থেকে শিখেছিও। তাই কোথাও আমাকে কেউ গান গাওয়ার অনুরোধ করলে আমি না বলতে পারি না। এবার আমার ইচ্ছে আছে সংগীত নিয়ে বড় একটি কনসার্ট করার। তার জন্য আমি এরই মধ্যে ভারতের বেশ কয়েকজন জনপ্রিয় সংগীতশিল্পীর সঙ্গে কথা বলেছি। আশা আছে এ বছরই দর্শকদের জন্য বড় কিছু উপহার দেওয়ার। এটা আমার বড় একটা স্বপ্ন। যেটা পূরণে আমি সবার সহযোগিতা কামনা করছি। অন্যান্য শিল্পীর সঙ্গে আমিও গান গাইব।’

তারা সুতারিয়াকে সবশেষ দেখা গিয়েছিল ‘অপূর্ব’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে। এ ছাড়া বর্তমানে বেশকিছু ওটিটির কাজ নিয়ে ব্যস্ত আছেন এ অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১০

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১১

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১২

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৩

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৪

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৫

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৬

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৭

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৮

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৯

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

২০
X