বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সোনাক্ষীর বিয়ে সম্পন্ন, হয়েছে ভালোবাসার জয়

স্বামী জাহির ইকবালের সঙ্গে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ছবি : সংগৃহীত
স্বামী জাহির ইকবালের সঙ্গে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল রবিবার ২৩ জুন রাতে মুম্বাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা ছাড়াও এ দম্পতির ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন। সবাইকে চমকে দিয়ে বিয়ের দিন এই নায়িকা মা পুনম সিনহার ৪৪ বছর আগের বিয়ের পুরোনো শাড়িটি পরেছিলেন, যা নজর কেড়েছে সবার।

সোনাক্ষী ও জাহিরের বিয়ে হয়েছে মুম্বাইয়ের দাদারে শিল্পা শেঠির বাস্টিন রেস্তোরাঁয়। ঝলমলে রিসেপশন পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের বাঘা বাঘা সব তারকা। যাদের মধ্যে উল্লেখযোগ্য সালমান খান, অনিল কাপুর, রেখা, টাবু, কাজলস অনেকেই উপস্থিত ছিলেন। বিয়ে সম্পন্ন হয় ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ অনুযায়ী রেজিস্ট্রি করে।

এদিকে সোনাক্ষী তার ইনস্টাগ্রামে বিয়ের বেশকিছু ছবি শেয়ার করেছেন। ভালোবাসার মুহূর্তগুলো শেয়ার করে এই অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ঘটনা সাত বছর আগের এই তারিখের (২৩.৬.২০১৭)। যেদিন আমরা দুজন দুজনার চোখে ভালোবাসার শুদ্ধতম রূপ দেখেছিলাম। সেদিনই আমরা সিদ্ধান্ত নেই সম্পর্কটি ধরে রাখার। এরপর অনেক ঝড় গিয়েছে। যা কেউই যানে না। অবশেষে সব ঝড়-ঝাপটা মোকাবিলা করে ভালোবাসার জয় হয়েছে।’

দীর্ঘদিনের প্রেমিক জহির ইকবালকে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। রোববার (২৩ জুন) রাতে মুম্বাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

এদিকে ২০২২ সালে ‘ডাবল এক্সেল’ সিনেমায় অভিনয় করেন সোনাক্ষী-জহির। একই বছরে এ জুটির প্রেমের গুঞ্জন চাউর হয়। এরপর বিভিন্ন সময়ে জহিরের সঙ্গে কাটানো ব্যক্তিগত মুহূর্তের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন সোনাক্ষী। তবে নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে কখনো মিডিয়াতে কথা বলেনি বলিউডের নতুন এই দম্পতি। অবশেষে বিয়ের মাধ্যমে গুঞ্জনকে বাস্তবে রূপ দিলেন এই যুগল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X