বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ১২:২৩ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৪, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

পরীমণি-সাকলায়েন প্রসঙ্গে বিস্ফোরক তথ্য দিলেন ব্যবসায়ী নাসির

পরীমণি-সাকলায়েন ইস্যুতে নতুন করে মন্তব্য করেছেন ব্যবসায়ী নাসির। গ্রাফিক্স : কালবেলা
পরীমণি-সাকলায়েন ইস্যুতে নতুন করে মন্তব্য করেছেন ব্যবসায়ী নাসির। গ্রাফিক্স : কালবেলা

নায়িকা পরীমণি গত কয়েক বছর যাবৎ আলোচনায় রয়েছেন। তবে এ আলোচনা কোনো সিনেমার গল্প বা চরিত্র নিয়ে নয়। এই আলোচনা তার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে। সম্প্রতি তার কর্মকাণ্ডে চাকরি হারাতে যাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েন।

আলোচিত বোট ক্লাবের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গত ২৫ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরীমণি।

একই দিন দুপুরের দিকে প্রকাশ্যে আসে, পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্কের জন্য চাকরি হারাতে বসেছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েন।

এবার পরী-সাকলায়েনের বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বললেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।

তিনি বলেছেন, পরীমণির সঙ্গে গোলাম সাকলায়েনের আগে থেকেই সম্পর্ক ছিল। অর্থাৎ, নাসির উদ্দিনের সঙ্গে পরীমণির ঘটে যাওয়া ঘটনার আগে থেকেই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল সাকলায়েনের।

নাসির বলেন, আমাকে যখন গ্রেপ্তার করা হয়, তখন ডিবি থেকে সাকলায়েনের আসার অনুমতি না থাকলেও স্পটে দেখা গেছে তাকে। বেশ উৎফুল্ল ছিলেন তিনি। আমাকে নেয়ার পরদিনই সেখানে পরীমণি গিয়েছিলেন। তাকে সাকলায়েনই নিয়ে গেছেন।

নাসির উদ্দিনের ভাষ্যমতে―সাকলায়েনের সঙ্গে সম্পর্কের কারণেই বিষয়টি বাধিয়েছে সে, হয়তো এ রকম আরও সাকলায়েন থাকতে পারে।

এর আগে ২০২১ সালে এডিসি গোলাম সাকলায়েনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে অভিনেত্রী পরীমণির। ওই সময় সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ১ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

১০

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

১১

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১২

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১৪

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

১৫

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

১৬

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

১৭

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১৮

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১৯

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

২০
X