বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৬:২৪ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

শাকিব খানের মহতী উদ্যোগ 

শাকিব খানের মহতী উদ্যোগ 
শাকিব খানের মহতী উদ্যোগ 

শাকিব খান। সিনেমায় অভিনয়ের পাশাপাশি করপোরেট ব্যবসা প্রতিষ্ঠানেও সুনাম করছেন। নায়কের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক এবার দেশের প্রান্তিক ব্যবসায়ীদের জন্য মহতী এক উদ্যোগ নিয়েছে। এর ফলে ব্যবসায়ীরা অদূর ভবিষ্যতে নানামাত্রিক সুবিধা পাবেন।

শনিবার (১৩ জুলাই) দুপুরে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে এ উপলক্ষে রিমার্ক আপনজন শীর্ষক এক সংবাদ সম্মেলনে করেন। অনুষ্ঠানে লোগো উন্মোচন করেন ঢাকাই ছবির শীর্ষ এই নায়ক। বিশেষ অনুষ্ঠানে এ সময় অথেনটিক কসমেটিকসের রিটেইল আউটলেট রিমার্কের পরিচালক শাকিব খান ছাড়াও ছিলেন চিত্রনায়িকা পরী মণি, বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দীঘি, পূজা চেরি, কেয়া পায়েলসহ অনেকে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিমার্কের এক্সকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক ইমন।

শাকিব খান জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর উদ্দেশে রিমার্ক নিয়ে এসেছে ‘আপনজন’। এটি এমন এক ব্যবসায়িক উদ্যোগ যার সদস্য হলেই লাভবান হবেন ব্যবসায়ীরা। যেমন ‘আপনজন’-র সদস্যরা রিমার্ক থেকে যত টাকা মূল্যের পণ্য কিনবেন ঠিক তত পরিমাণ অর্থই আর্থিক সহায়তা হিসেবে পাবেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘আপনজন’-র সঙ্গে যেসব ব্যবসায়ী যুক্ত হবেন তারা সবাই পরিবারের বিপদের সময় আর্থিক সহায়তা পাবেন।

সংবাদ সম্মেলনে ইমন বলেন, ‘আপনজন’-র সদস্যদের মৃত্যু হলে এক বছরে সে সদস্য যত টাকার পণ্য কিনেছেন তার পুরোটাই আর্থিক সহায়তা হিসেবে পাবেন এবং সদস্যের বকেয়া টাকাও মওকুফ করে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে শাকিব আরও বলেন, একটি দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের বাদ দিয়ে উন্নয়নের দিকে পৌঁছানো যায় না। কারণ প্রান্তিকপর্যায়ে কোনো পণ্য পৌঁছে দেন তারাই। তাই তাদের মৃত্যু মানে শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া নয়, বিশাল একটি ইন্ডাস্ট্রির স্বপ্নপূরণের মাঝপথে মৃত্যুও।

তিনি আরও বলেন, তাই ‘আপনজন’ একটি ভালোবাসার উদ্যোগ। এ ‘আপনজন’-র মাধ্যমেই ছোট, ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ীদের পাশে সব সময় থাকবে রিমার্ক। এভাবেই একজন আরেকজনের ভরসার হাত হয়ে একসঙ্গে সামনের দিনগুলোতে এগিয়ে যাব আশা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে পরী, মিম, দীঘি, পূজা চেরি ও কেয়া পায়েল প্রত্যেকে রিমার্ক-এর বিভিন্ন পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত থাকতে পেরে গর্বিত হওয়ার কথা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X