বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

৮৩ কোটি টাকার বাংলা সিনেমার গানে ৮৩ হাজার ভিউ!

‘এ নিউ ডে ইজ কামিং’ গানের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত
‘এ নিউ ডে ইজ কামিং’ গানের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

আসছে জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘এমআর-৯ : ডু অর ডাই’। এর বাজেট ৮৩ কোটি টাকা। বাংলাদেশের সর্বোচ্চ বাজেটের চলচ্চিত্র এটি। এতে দেশি শিল্পী ছাড়াও অভিনয় করেছেন হলিউড ও বলিউডের বেশ কজন তারকা।

৩ আগস্ট বৃহস্পতিবার রাতে অন্তর্জালে উন্মুক্ত করা হয় সিনেমাটির প্রথম গান ‘এ নিউ ডে ইজ কামিং’। ইংরেজি-বাংলার সমন্বয়ে তৈরি এ গানে কণ্ঠ দিয়েছেন বিফল্ট ও কাব্য কৃতি। গানের কথা ও মিউজিক করেছেন ব্র্যান্ডন ফ্রেঙ্কিল, রয় বাচবিন্দর ও কাব্য কৃতি। মিউজিক মাস্টারিংয়ে ছিলেন জেনিয়া লেন ও রিকি কেজ।

১ মিনিট ৪৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই মিউজিক ভিডিওকে বলা হচ্ছে গানের আভাস। ৫ আগস্ট শনিবার দুপুর পর্যন্ত গানটির ভিউ ৮৩ হাজার। জাজ মাল্টিমিডিয়ায় ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৫৪ লাখের কিছু বেশি। তাই এই ভিউকে খুবই কম মনে করছেন গানপ্রেমীরা।

আরও পড়ুন : জাস্টিন ট্রুডোর আবেদনে সাড়া দিলেন পপস্টার টেলর

উল্লেখ্য, গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের বই ‘ধ্বংসপাহাড়’ অবলম্বনে তৈরি হয়েছে ‘এমআর-৯’ সিনেমাটি। পরিচালনা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। ছবিতে মাসুদ রানা হয়েছেন এবিএম সুমন। জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, আগামী ২৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘এমআর-৯’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১০

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১১

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১২

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৩

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৪

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৫

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৬

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৭

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৮

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৯

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

২০
X