বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘ইনসাফ’-এর টিজারে চমক

‘ইনসাফ’-এর টিজারে তুমুল চমক। ছবি : সংগৃহীত
‘ইনসাফ’-এর টিজারে তুমুল চমক। ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা সঞ্জয় সমদ্দারের নতুন অ্যাকশন থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘ইনসাফ’। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে সিনেমাটির ৮২ সেকেন্ড দৈর্ঘ্যের একটি টিজার, যা এরইমধ্যে দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে।

টিজারে উঠে এসেছে প্রেম, প্রতিশোধ ও ন্যায়ের সন্ধানে এক অনন্য কাহিনির ঝলক। দেখা যাচ্ছে, শরীফুল রাজ অভিনীত ইউসুফ চরিত্রটি এক ভয়ঙ্কর খুনি, যে কুড়াল হাতে ছুটে বেড়ায়, মুখে জ্বলন্ত সিগারেট এবং চোখেমুখে প্রতিশোধের আগুন। বিশেষ একটি দৃশ্যে খুন করার পর দুধ দিয়ে গোসল করতে দেখা যায় ইউসুফকে, যা চরিত্রটির অস্বাভাবিক মনস্তত্ত্ব প্রকাশ করে। টিজারেই তৈরি হয়েছে তীব্র আলোচনার ঝড়।

এক সময়ের ত্রাস ইউসুফ যেন আবার ফিরে এসেছে আরও ভয়ঙ্কর রূপে। রাজের এই রূপান্তর নতুন মাত্রা যোগ করেছে চরিত্রটিকে।

অন্যদিকে, রাজের বিপরীতে দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। যদিও টিজারে তার উপস্থিতি সীমিত, এক অ্যাকশন দৃশ্যে রক্ত ছিটকে পড়ে অভিনেত্রীর মুখে, সেই দৃশ্য ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। তবে এরপরই দেখা যায় পুলিশ অফিসারের ভুমিকায়। এমনকি দুর্দান্ত ফাইট এবং গান ফাইটিং এও দেখা গেছে তাকে।

সবচেয়ে চমকপ্রদ অংশ টিজারের শেষ মুহূর্তে, যখন হাজির হন অভিনেতা মোশাররফ করিম। চোখে চশমা, হাতে শর্টগান নিয়ে তিনি বলেন, ‘আমি অমানুষ মারি, মানুষ মারি না।’ এই সংলাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে।

উল্লেখ্য, সঞ্জয় সমদ্দার এর আগে কলকাতার টালিউড ইন্ডাস্ট্রিতে ‘মানুষ’ সিনেমাটি নির্মাণ করেন, যেখানে প্রধান চরিত্রে ছিলেন জিৎ। তবে ‘ইনসাফ’ হচ্ছে তার বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

টিজার প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমীরা আশাবাদী হয়ে উঠেছেন ‘ইনসাফ’ নিয়ে। অ্যাকশন, থ্রিল এবং ডার্ক সাইকোলজির এক নতুন মিশেলে গড়ে ওঠা এই কাহিনি এবার প্রেক্ষাগৃহে কতটা সফল হয়, তা দেখার অপেক্ষায় দর্শকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X