বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০২:১৭ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৫, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

ফারিণকে শুভকামনা রাজের

তাসনিয়া ফারিণ ও শরিফুল রাজ। ছবি : সংগৃহীত
তাসনিয়া ফারিণ ও শরিফুল রাজ। ছবি : সংগৃহীত

ছোট পর্দার বড় তারকা তাসনিয়া ফারিণ। নাটকে যেমন জনপ্রিয়তা অর্জন করেছেন, তেমনি কাজ করেছেন সিনেমাতেও। তবে এবার তিনি প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক চলচ্চিত্রে নায়িকা হিসেবে বড় পর্দায় আসছেন। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সঞ্জয় সমদ্দার পরিচালিত চলচ্চিত্র ‘ইনসাফ’, যেখানে তার বিপরীতে আছেন চিত্রনায়ক শরিফুল রাজ।

এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় রাজ-ফারিণ জুটিকে দেখা যাবে। এরই মধ্যে প্রকাশিত ট্রেলার ও গানে তাদের রসায়ন দর্শকের প্রশংসা কুড়িয়েছে। আর ফারিণের অভিনয়ে মুগ্ধ রাজ নিজেই জানিয়েছেন তার অনুভব।

রাজ বলেন, ‘‘ফারিণের কাজ দেখে আমি মুগ্ধ। ‘ইনসাফ’ তার জন্য একটি দারুণ সিনেমা হতে যাচ্ছে। আমি আশাবাদী, এই ছবিটি তার ক্যারিয়ারে আরও ভালো কাজের পথ সুগম করবে। ফারিণের জন্য শুভকামনা রইল।’

চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেন সিনেমার শিল্পীরা। সেখানে বড় পর্দায় নিজের অভিষেক নিয়ে ফারিণ বলেন, ‘‘নাটকের মাধ্যমে আমার ক্যারিয়ার শুরু। এরপর কাজ করেছি ওটিটি প্ল্যাটফর্মে, যেখানে সাফল্য পেয়েছি। এবার বড় পর্দায় যাত্রা শুরু করলাম। আমি সবসময় নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। ‘ইনসাফ’ সেই চ্যালেঞ্জগুলোর একটি।”

‘ইনসাফ’ প্রযোজনা করেছে তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস। শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ অনেক গুণী শিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১০

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১১

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১২

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৩

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৪

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৭

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৮

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৯

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

২০
X