বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৭:২৫ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট না’ পরীমণির ক্ষোভ

পরীমণি। ছবি : সংগৃহীত
পরীমণি। ছবি : সংগৃহীত

আলোচিত সমালোচিত নায়িকা পরীমণি আবারও সরব হয়েছেন তার সন্তানদের ঘিরে চলা সামাজিক মাধ্যমের নানা সমালোচনার বিরুদ্ধে। সম্প্রতি হওয়া দত্তক বিষয়ক ট্রোল ও কটাক্ষ নিয়ে মুখ খুলে এক দীর্ঘ পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী।

ফেসবুক পোস্টে পরীমণি লেখেন, ‘মেয়েটা আমার। কথায় কথায় দত্তক দত্তক বলে এদের কী মজা লাগে, আমি বুঝি না।’ তিনি মনে করিয়ে দেন, শোবিজ তারকা হলেও তাদের ব্যক্তিগত জীবনও সাধারণ মানুষের মতোই। কিন্তু সমাজের কিছু মানুষ সে জীবন নিয়েই বাড়তি কৌতূহল দেখায়।

পোস্টে পরী আরও লেখেন, “আমাদের জীবনের আনাচে-কানাচে অতি উৎসাহী লোকের কোনো ঘাটতি নেই। নিজের জীবনের সব অভাব পূরণ করতে তারা অন্যের জীবন নিয়ে চর্চায় ব্যস্ত। অথচ আমাদের জীবনও খুব সাধারণ, একেবারে সাদামাটা। ঘরে আমি চুলে তেল মেখে আরাম করে রান্না করি, বাচ্চাদের খাওয়াই। শরীর খারাপ না থাকলে বা শুটিংয়ে না থাকলে তাদের যাবতীয় কাজ আমিই করি।”

সন্তানদের নিয়ে সমালোচনা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী আরও বলেন, “কিছু অবাঞ্ছিত মানুষ আমার মেয়েকে নিয়ে খুব চিন্তিত। রীতিমতো পোস্ট করছে, আমাকে ট্যাগ করছে, লিখছে ‘আপনার দত্তক মেয়েকে দেখি না আর’। ভাই, মেয়েটা আমার মেয়ে। কথায় কথায় দত্তক দত্তক বলে এদের কি আনন্দ আমি বুঝি না।”

পরীমণি জানান, সোশ্যাল মিডিয়ায় তার মেয়ের ছবি বা ভিডিও দেখলেই কিছু মানুষ ‘দত্তক’ শব্দটা ব্যবহার করে কনটেন্ট বানাতে ব্যস্ত হয়ে পড়ে। এতে বিরক্ত হয়ে তিনি বলেন, “আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট না, এটা ভালোভাবে বুঝে নেন। আমার ইচ্ছে হলে ছবি দেবো, ইচ্ছে না হলে দেবো না। এই সিম্পল কথাটা মাথায় ঢুকিয়ে ফেলুন।”

পোস্টের শেষে রসিকতার ভঙ্গিতে লিখেছেন, “আমি আমার বাচ্চাদের খালে ফালায়ে দিছি হিহিহি... খুশি? হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।”

কাজ নিয়ে ব্যস্ততা বা আলোচনা না থাকলেও পরীর এই বক্তব্য ফের আলোচনায় নিয়ে এসেছে তার ব্যক্তিগত জীবন এবং তার ওপর সামাজিক মাধ্যমের ‘অতিরিক্ত নজরদারি’ বিষয়ক বিতর্ককে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১০

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১১

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১২

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৩

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৪

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৫

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৬

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৭

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৮

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৯

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

২০
X