কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

অনুমোদন ছাড়াই স্কুলের সভাপতি : উপসচিব মামুন মিয়াকে তিরস্কার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

সরকারের অনুমতি ছাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করায় পরিবেশ অধিদপ্তরের সাবেক পরিচালক ও বর্তমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা (উপসচিব) মো. মামুন মিয়াকে ‘তিরস্কার’ সূচক লঘুদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, মামুন মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের (ঘোড়াশাল, পলাশ, নরসিংদী) ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে ২২ ফেব্রুয়ারি ২০২২ থেকে দায়িত্ব পালন করেন এবং ২৪ জানুয়ারি ২০২৪ তারিখে একই পদে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন। তবে তিনি এ পদে দায়িত্ব নেন যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়াই।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি-১৭ (১) অনুযায়ী, সরকারি কর্মচারীরা সরকারের অনুমোদন ব্যতীত অন্য কোনো চাকরি, ব্যবসা বা দায়িত্বে যুক্ত হতে পারেন না। অথচ মামুন মিয়া পরিবেশ অধিদপ্তরে কর্মরত অবস্থায় অন্য প্রতিষ্ঠানের পদবি গ্রহণ করেন, যা এ বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।

এ অভিযোগে তার বিরুদ্ধে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বিভাগীয় মামলা দায়ের করা হয়। তিনি লিখিত জবাব দেন এবং ব্যক্তিগত শুনানির সুযোগ চান। শুনানি শেষে তদন্তকারী কর্মকর্তা যুগ্মসচিব খালেদ মোহাম্মদ জাকি অভিযোগটি প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদন দাখিল করেন।

তদন্ত প্রতিবেদন ও সব তথ্য বিবেচনা করে তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘তিরস্কার’ সূচক লঘুদণ্ড দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X