বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ বর্জন করলেন রাজ রিপা

অভিনেত্রী রাজ রিপা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী রাজ রিপা। ছবি : সংগৃহীত

কদিন ধরেই সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) টুর্নামেন্টকে ঘিরে তোলপাড় চলছে বিনোদনপাড়ায়। সম্প্রতি এই খেলারেআসরে ঘটে যায় অনাকাঙ্ক্ষীত এক ঘটনা। তারকাদের নিজেদের মধ্যে মারামারি হওয়ায় স্থগিত হয়ে যায় এই খেলা।

অভিনেত্রী রাজ রিপার অভিযোগ, তাকে আঘাত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সেলিব্রিটি ক্রিকেট লিগ বয়কট করেছেন তিনি।

জানা যায়, সিসিএল চলাকালীন আঘাত পান রাজ রিপা। এতে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। কিন্তু প্রতিকার না পাওয়ায় সিসিএল বয়কট করেছেন এই অভিনেত্রী। টুর্নামেন্ট পুনরায় শুরু হলেও তাতে অংশগ্রহণ করবেন না তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে তেমনই ইঙ্গিত দিয়েছেন রিপা। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘জনগণের দেখা উচিত, মাথায় কালো ক্যাপ, হাতে ব্যাট নিয়ে মারতে আসা হিরোটি কে? যাকে ৫-৬ জন মিলে ঠেকাতে পারছিলো না।’

রিপা আরও লেখেন, ‘ব্যক্তি আমি রাজ রিপা। সিসিএল বয়কট করলাম। আর যাই হোক এ জীবনে সিসিএলে আমি আর খেলছি না। যেখানে সিন্ডিকেট আছে সেখানে আমি নাই। ব্যক্তিগতভাবে আমি নিজেই বয়কট করলাম।’

উল্লেখ্য, মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় সিসিএল ২০২৩। তাতে আটটি দলে ভাগ হয়ে অংশগ্রহণ করেন বিনোদন অঙ্গনের তারকা ও কুশলীরা। গত ২৯ সেপ্টেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সাময়িক স্থগিত হয় সেলেব্রিটি ক্রিকেট লিগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

ছেলের হাতে বাবা খুন

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১০

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১২

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৩

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

১৪

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১৫

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১৭

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১৮

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৯

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

২০
X