বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৭:২৪ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সোনালের দিকে অপলক তাকিয়ে শাকিব

দরদের শুটিংয়ে শাকিব-সোনাল। ছবি : সংগৃহীত
দরদের শুটিংয়ে শাকিব-সোনাল। ছবি : সংগৃহীত

ভারতের বেনারসে প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এর শুটিং করেছেন ঢালিউড নায়ক শাকিব খান। অনন্য মামুন পরিচালিত এ ছবিতে শাকিবের নায়িকা বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। শুক্রবার (২৭ অক্টোবর) প্রকাশ পেয়েছে দরদের শুটিংয়ে শাকিব-সোনালের প্রথম লুক।

জানা যায়, শাকিরে সঙ্গে শুটিংয়ে অংশগ্রহণ করেছেন সোনাল চৌহান। তাদের নিয়ে দৃশ্যধারণের একটি ছবি ফেসবুকের স্টোরিতে শেয়ার করেছেন নির্মাতা অনন্য মামুন। তাতে এলোমেলো চুল ও খোঁচা দাঁড়িতে দেখা গেছে শাকিবকে। পরনে ধূসর নীল গেঞ্জির ওপর চেক শার্ট। তার অপলক চাহনি সোনাল চৌহানের দিকে। গোলাপি শাড়ি-ব্লাউজ পরে আছেন নায়িকা।

নির্মাতা জানান, এটি সাইকো-থ্রিলার সিনেমা। তাতে অনেকগুলো লুকে শাকিবকে দেখা যাবে। থাকবে নতুন কিছু অ্যাকশন।

২০২৪ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ‘দরদ’ বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্নাটক ভাষায় ৩০টির বেশি দেশে মুক্তি পাবে বলে জানা গেছে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস।

শাকিব ছাড়াও এই সিনেমায় শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম ও ভারতের রাহুল দেবের অভিনয়ের কথা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X