শিবলী আহমেদ
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০১:৪৭ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আমার পোস্ট পড়ে নামাজ ধরেছেন অনেকেই : প্রিয়াংকা জামান

অভিনেত্রী প্রিয়াংকা জামান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী প্রিয়াংকা জামান। ছবি : সংগৃহীত

ফেসবুকে নিজের ৯৬ হাজার ফলোয়ারকে মাঝমধ্যেই ধর্মীয় বাণী শোনান অভিনেত্রী প্রিয়াংকা জামান। তার টাইমলাইনজুড়ে রয়েছে হাদিস ও কোরআনের উদ্ধৃতি। সনাতন ধর্মাবলম্বীদের উৎসবেও জানান শুভেচ্ছা।

এসবের পাশাপাশি লাস্যময়ী কিছু ছবিও ফেসবুকে পোস্ট করেন এই অভিনেত্রী। কখনো ওয়েস্টার্ন, কখনো আবার খোলামেলা পোশাকে সামাজিক যোগাযোগমাধ্যমে উষ্ণতা ছড়ান প্রিয়াংকা।

কখনো স্বল্প বসনে আবার কখনো ধর্মীয় বাণী নিয়ে ফেসবুকে হাজির হন এই অভিনেত্রী। অর্থাৎ, একই টাইমলাইনে দুটি রূপে তাকে দেখেন নেটিজেনরা। তার মিডিয়া ও ব্যক্তিজগৎ যে আলাদা তা স্বীকার করেছেন অভিনেত্রী নিজেই। বললেন, ‘মিডিয়া জগতের বাইরে আমার একটা জগৎ আছে’।

ধর্ম সম্পর্কিত নিজের ফেসবুক পোস্টগুলোর বিষয়ে কালবেলাকে প্রিয়াংকা বলেন, ‘যারা ভালো, যাদের মন মানসিকতা ভালো, তারা আমাকে অ্যাপ্রিশিয়েট করে। আমার পোস্ট দেখে নামাজ পড়া শুরু করেছেন এমন অনেকেই আছেন। যারা কিছুটা মন্দ মানসিকতার, তারা আমাকে সরাসরি কিছু বলে না, তবে পোস্টের মন্তব্যের ঘরে টুকটাক বলে। কিন্তু আমি সেগুলো কেয়ার করি না। কারণ শিল্পী হওয়ার পাশাপাশি আমি একজন মুসলিম। আমি সব সময়ই কোরআন শরিফ পড়ি; যখন যেই হাদিস পড়ি, আমি সেটা সবার সঙ্গে তা শেয়ার করি। আমি নামাজ পড়ি, আমি কিছুটা ধার্মিক’।

এসবের পাশাপাশি ফেসবুকে তার পোস্ট করা ওয়েস্টার্ন লুকের ছবিগুলোর বিষয়ে বলেন, ‘আমি যেহেতু কোনো জব করি না, করলে হয়তো আমাকে ওই জবের জন্য নির্ধারিত পোশাক পরতে হতো। আমি কোনো বিজনেস করি না। বিজনেস করলেও নিজের ইচ্ছামতো ড্রেস পরা যায়। আমি মিডিয়াতে আছি। কাজের ক্ষেত্রে আমাকে অনেক সময় অনেক ফ্যাশনেবল ড্রেস পরতে হয়। অনেক সময় ফটোশুট করি, সেটার জন্য ওয়েস্টার্ন ড্রেস পরতে হয়। কিন্তু সব কিছু আছে আমার মনের মধ্যে। আমি যেটাই করি, যেটাই পড়ি আমার মন তো একটাই সাপোর্ট দেয়—সেটা হলো আমি মুসলিম। কাজ শেষ করে বাসায় এসে কিন্তু ঠিকই নামাজ পড়ে তারপর ঘুমাই। তাই এগুলোকে কে কীভাবে নিল সেটা আমি কানে তুলি না। সবচেয়ে বড় কথা এ নিয়ে কোনো কমেন্টই করি না আমার পোস্টে’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১০

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১১

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১২

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১৩

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১৪

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১৫

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১৬

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৭

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৮

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৯

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

২০
X