বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘মানুষ’র প্রচারণায় বাংলাদেশে আসবেন জিৎ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমাদ্দার। পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা জিৎকে নিয়ে নির্মাণ করেছেন ‘মানুষ’ শিরোনামের একটি সিনেমা। যা দিয়েই চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হবে টিভি নাটকের বহুল জনপ্রিয় এ নির্মাতার।

শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে দেশীয় এ নির্মাতার টালিউডের সিনেমা। জানা গেছে, আগামী ২৪ নভেম্বর পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে সিনেমাটি। বাংলাদেশে সিনেমাটি পরিবেশন করবে জাজ মাল্টিমিডিয়া। এ সিনেমায় টালিউড সিনেমার সুপারস্টার জিৎ অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন।

সম্প্রতি জানা গেল, এ সিনেমার প্রচারণায় বাংলাদেশে আসবেন জিৎ। সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন এ নায়ক।

বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বলেন, বাংলাদেশে বড় পরিসরে মুক্তি পাবে জিতের এ সিনেমা। এখন পর্যন্ত বাংলাদেশে মুক্তি পাওয়া জিতের সব ছবিই দর্শক গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, ‘মানুষ’ সিনেমার মূল ভূমিকায় রয়েছেন বাংলাদেশের কলাকুশলীরা-পরিচালক ও অভিনেত্রী। তাই সিনেমাটি নিয়ে দর্শকদের আরও বেশি আগ্রহ থাকবে। জিৎও সিনেমাটি মুক্তির আগে বাংলাদেশের প্রচারণায় অংশ নেবেন।

‘মানুষ’-এ জিতের নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয় ‘মানুষ’ সিনেমার টিজার। এরপর থেকেই ফেসবুকে সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১১

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১২

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৩

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৪

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৫

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৬

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৭

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৮

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৯

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

২০
X