বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০৫:১২ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৩, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বৃদ্ধরূপে শাকিব, যা বললেন আসিফ

কণ্ঠশিল্পী আসিফ ও ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খান। ছবি : সংগৃহীত
কণ্ঠশিল্পী আসিফ ও ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খান। ছবি : সংগৃহীত

সম্প্রতি ‘প্রিয়তমা’ সিনেমার একটি পোস্টারে শাকিব খানকে দেখা গেছে একেবারে বয়োবৃদ্ধ রূপে। সুপারস্টারের এই লুক ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। তা ছাড়া অন্য তারকাদের কাছেও সেটি প্রসংশিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় শাকিবের লুক নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন কণ্ঠশিল্পী আসিফ। লিখেছেন, আমার সবসময় মনে হয়েছে বাংলা মুভির কিং শাকিব খানকে সঠিকভাবে ব্যবহার করা যায়নি। তিনিও নিজের প্রতি যত্নশীল ছিলেন না। আপকামিং প্রিয়তমা মুভির পরিচালক হিমেল আশরাফ অভিনেতা শাকিব খানের কাছ থেকে যথেষ্ট পরিমাণ নির্যাস নিয়ে নিয়েছেন, সেটা বোঝাই যাচ্ছে। প্রকাশিত ছবিগুলোর প্রত্যেকটা লুক ছিল অসাধারণ।

কণ্ঠশিল্পী আরও লিখেছেন, একজন অভিনেতা শাকিব খানের শূন্যতা আসলেই অনুভূত হয়েছে সবসময়। একই অ্যারিনায় কাজ করার সুবাদে বাংলা সিনেমার এই সুপারস্টারের খোঁজখবর রাখি। ‘প্রিয়তমা’ পরবর্তী প্রতিটি ছবির স্ক্রিপ্ট তিনি খুব যাচাইবাছাই করে সিদ্ধান্ত নিচ্ছেন। এটা শুধু শাকিব খান নয়, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব ইতিবাচক সুফল বয়ে আনবে। প্রায় ধ্বংস হয়ে যাওয়া সিনেমা হলগুলো নতুনভাবে প্রাণ ফিরে পাবে। টিম ‘প্রিয়তমা’র জন্য শুভকামনা রইল। ভালোবাসা অবিরাম।

ঈদুল আজহায় বড়পর্দায় আসবে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা। এতে সুপারস্টারের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। এ পর্যন্ত এ ছবিতে শাকিবের তিনটি লুক প্রকাশ পেয়েছে। প্রত্যেকটি লুকই দর্শকদের প্রসংশা কুড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদ মন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১০

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১১

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১২

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১৩

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১৪

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১৫

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১৬

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৮

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১৯

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

২০
X