বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

চার নাটক নিয়ে ঈদ ফ্যামিলি ফেস্ট

ঈদের চারটি নাটক। ছবি : সংগৃহীত
ঈদের চারটি নাটক। ছবি : সংগৃহীত

পারিবারিক গল্পের চারটি নাটক নিয়ে ঈদে ভিন্নমাত্রার আয়োজন করেছে ৫১ মিডিয়া। তাদের ইউটিউব চ্যানেলে ঈদ ফ্যামিলি ফেস্ট ব্যানারে উন্মুক্ত করা হচ্ছে নাটকগুলো। নাম—বন্ধন, শরবত, আজ আকাশে চাঁদ নেই ও আম্মা।

এই নাটকগুলো যথাক্রমে নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু, শেরনিয়াবাত শাওন, মারুফ হোসেন সজীব ও মোহন আহমেদ।

ঈদুল আজহা উপলক্ষে ৫১ মিডিয়ার এই চার নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, তারিক আনাম খান, শিল্পী সরকার অপু, মুনিরা মিঠু, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, সুষমা সরকার, তানজিন তিশা, তৌসিফ মাহবুব, খায়রুল বাশার, কেয়া পায়েল, সাদিয়া আয়মান, সুমিত সেনগুপ্ত, মাজনুন মিজান, শাহেদ আলী সুজন, আরশ খান প্রমুখ।

পুরোনো ও নতুন একঝাঁক তারকাশিল্পীর এমন আয়োজন নিয়ে আশাবাদী প্রয়োজনা প্রতিষ্ঠান।

৫১ মিডিয়ার কর্ণধার তামান ইসলাম বলেন, ‘অনেকে আক্ষেপ করেন যে, নাটক থেকে বাবা-মা বা পরিবারের অন্যান্য চরিত্রগুলো হারিয়ে যাচ্ছে। আমরা সেই বাস্তবতা থেকে বের হয়ে এসেছি। এই ঈদে চারটি নাটক তৈরি করেছি পারিবারিক গল্পের ওপর। সেখানে নায়ক-নায়িকার পাশাপাশি পার্শ্বচরিত্রগুলোকেও গুরুত্ব দেওয়া হয়েছে। ৫১ মিডিয়া নাটকের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে এমন উদ্যোগ নিয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X