কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ডিবিপ্রধানের মধ্যস্থতায় অপু-তাপসের মীমাংসা

অপু বিশ্বাস এবং গানবাংলার কৌশিক হোসেনের মাঝে ডিবিপ্রধান হারুন অর রশিদ। ছবি : সংগৃহীত
অপু বিশ্বাস এবং গানবাংলার কৌশিক হোসেনের মাঝে ডিবিপ্রধান হারুন অর রশিদ। ছবি : সংগৃহীত

ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং গানবাংলার কৌশিক হোসেন তাপসের মধ্যে চলমান কিছু বিষয়ে ভুল বোঝাবুঝির সমাধান করে দিলেন ডিবিপ্রধান হারুন অর রশিদ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ডিবি কার্যালয়ে আসেন তারা।

ডিবি কার্যালয় থেকে বের হওয়ার তাপস বলেন, আমি নিজে একজন শিল্পী, তাই অন্য কোনো শিল্পীর গায়ে কালি মাখাতে চাই না।

এরপর অপু বিশ্বাস প্রসঙ্গে তাপস বলেন, অপুর অনেক ফ্যান-ফলোয়ার আছে। তাই কারও বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যেতে চাই না। অপু বিশ্বাসও মানুষ। সেও ভুল করতে পারে।

তাপস আরও বলেন, অপুর সাথে হয়তো আমাদের বনিবনা হয়নি। তাই ডিবি অফিসে আমরা লাঞ্চ করেছি। কারণ হারুন ভাই আমাদের অভিভাবক। নিজেদের মধ্যে ঝামেলা মেটাতে আমাদের ইনভাইট করা হয় ডিবি থেকে। তাই আমি, মুন্নী ও অপু এখানে একসাথে হলাম।

ডিবি অফিসে অভিযোগ করা প্রসঙ্গে তাপস জানান, ‘আমি অপু বিশ্বাসের নামে কোনো অভিযোগ করিনি। তবে আমি আর মুন্নী আমাদের প্রাইভেসি ও কল রেকর্ড নিয়ে বেশ চিন্তিত ছিলাম। সেটার একটা সমাধান হোক সেটাই চেয়েছি। সে সমাধানের জন্যই হারুন ভাই, আমি, মুন্নী ও অপু একসাথে অনেকক্ষণ আলোচনা করলাম, একসঙ্গে কফি খেলাম। লাঞ্চও করেছি।’

অপু বিশ্বাস বলেন, ভাইয়া-ভাবির (কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী) সঙ্গে দেখা হওয়ায় আজ আমি অনেক খুশি। তবে এখানে দেখা হবে আমি আশা করিনি। তারপরও খুব খুশি লাগছে। আমার ভাইবোন সুখী আছেন এটি ভেবে। ভাইয়া কথার মাঝে যে বিষয়টি তুললেন। আমার পারিবারিক প্রসঙ্গ যা আপনারা সবাই জানেন। তার পরও আমি বলব— চলচ্চিত্রের স্বার্থে পারিবারিক বিষয়গুলো বারবার আনা উচিত না। আমার মনে হয় দায়িত্বের জায়গা থেকে প্রত্যেক মানুষের এটা মানা উচিত। কারণ আমরা যতদিন নায়ক-নায়িকা হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখব, ততদিন আপনারা সবাইকে জানাতে পারবেন।

এরপর নিজের ভুল স্বীকার করে অপু বলেন, আমি মনে করি আমরা সবাই মানুষ। ভুল মানুষেরই হয়। ভাইয়া-ভাবির মধ্যে আমাদের যে বিষয়টি হয়েছে, সেটি এখন আর নেই। আমার পেজে একটি ভিডিও আপনারা দেখেছেন। আমি দিয়েছিলাম আপনাদের সঠিক ব্যাখ্যার জন্য। কিন্তু ভাই-ভাবিকে কাছে পেয়ে, তাদের পারিবারিক জায়গাটি আমার অত্যন্ত শ্রদ্ধার মনে হয়েছে। তাদের শ্রদ্ধার জায়গা থেকে আমি মনে করি ভিডিওটি আজ ডিলিট করব। আপনারাও যারা কনটেন্ট ক্রিয়েটর আছেন, তারাও ডিলিট করে ফেলবেন।

উল্লেখ, কিছু দিন আগে গানবাংলা টিভির চেয়ারপারসন তথা তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। যেখানে লেখেন, তাপসের সঙ্গে চিত্রনায়িকা বুবলী প্রেম করছেন। যদিও স্ট্যাটাসটি কিছুক্ষণের মধ্যেই আবার সরিয়ে দেন তিনি।

এর কিছু দিন পর মুন্নির সঙ্গে অপু বিশ্বাসের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাদের আলোচনার মূলে ছিলেন বুবলী। পুরো ঘটনাটি সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় একটি অনুষ্ঠানে এসে পরিষ্কার করেন তাপস-মুন্নি।

কিন্তু ঘটনায় নতুন মোড় আসে গত ১৭ ডিসেম্বর ভোর রাতে, যখন একটি লম্বা ভিডিও বার্তা প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানে তিনি অভিযোগের আঙুল মুন্নির দিকেই তোলেন। আর বুবলীর প্রতি বিষোদগার তো ছিলই।

অপুর ভিডিও বার্তার পর ওই দিনই (১৭ ডিসেম্বর) ডিবি কার্যালয়ে অভিযোগ জানান তাপস। অভিযোগে তিনি বলেছেন, ভিডিও বার্তা ও কল রেকর্ড ফাঁসের মাধ্যমে অপু তার ব্যক্তিগত জীবন ও সুনাম ক্ষুণ্ণ করেছেন। সেই অভিযোগের সূত্রেই অপুকে তলব করেছিলেন ডিবিপ্রধান হারুন অর রশীদ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১০

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১১

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১২

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১৩

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১৪

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৫

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৬

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৭

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৮

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৯

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

২০
X